.السلام عليكم ورحمة الله وباركته
মুহতারাম, আমার সংসারজীবনে বেশ কিছুদিন যাবৎ ভয়াবহ টানাপোড়েন যাচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গ উঠলে আমি নিয়মিত ইস্তিখারা করে দুআ করি, অকল্যাণকর হলে যেন আল্লাহ আমার স্বামীকে আমার অন্তর থেকে তুলে নেন।
কিছুদিন আগে স্বপ্নে দেখি, একটা উঁচু আমগাছে প্রচুর আম ধরে আছে। উঁচু হওয়া সত্ত্বেও একটা সবুজ আম আমার খুব সহজে নাগালে চলে আসে। আমি তা নিয়ে খেতে শুরু করি। সবুজ হওয়া সত্ত্বেও আম ছিল সুস্বাদু। কিছুটা খেয়ে আমি বাকিটা রেখে দিই (সম্ভবত আমার স্বামীর জন্য)।
স্বপ্নটা দেখার পর আমার মন খুবই উৎফুল্ল হয়ে ওঠে। তাবীর চাইব কি না ইস্তিখারা করি। ইস্তিখারায় মনের তাগাদা অনুযায়ী আমার এক শুভাকাঙ্ক্ষীকে স্বপ্নটা জানাই। তিনি ইবনে সিরীন রহিমাহুল্লাহ থেকে একটা তাবীর আনেন এমন– কোনো বিবাহিত নারীর স্বপ্নে সবুজ আম দেখা তার সংসারের শান্তি, ভারসাম্যপূর্ণতা এবং নিরাপত্তা নির্দেশ করে।
তা দেখে আমি খুবই খুশি হই এবং সুন্নাহসম্মতভাবে লাগাতার আল্লাহর শুকরিয়া আদায় করি।
উস্তায, আমি কি আমার স্বপ্নের ব্যাপারে সুধারণা করব? আল্লাহ চাহেন তো এই স্বপ্ন থেকে কি সুলক্ষণ গ্রহণ করব?
جزاك الله خيرا في الدارين