আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
225 views
in সালাত(Prayer) by (29 points)
ফজরের নামাজ এর ফরজ শেষ করার পর ঘড়িতে সময় অতিবাহিত হয়ে গিয়েছে দেখলে নামাজ ফাসিদ হয়ে যায়।এখন আমার আগে এরকম অনেক হয়েছে।কতবার হয়েছে স্মরণ নেই।এখন এই ব্যাপারে জানার পর কি আমাকে আগের গুলো কাজা পড়তে হবে?আমি তো মনে করতে পারছি না কতদিন এমন হয়েছে?আন্দাজে ধরে নিয়ে পড়লে কি আমি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে?

২।কাজা সালাত কি দেরিতে আদায় করা যায়?

৩।জুলাই আন্দোলনে আহতদের একটা এমাউন্টের টাকা অনুদান দেয়া হচ্ছে বা ক্ষতিপূরণ বলা যায়।এই টাকা গ্রহণ করা কি জায়েজ হবে?এই টাকাকি হালাল টাকা?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সূর্যোদয়ের সময় ফজরের নামায পড়া বিশুদ্ধ কি না? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে।
ফজরের সালাত পড়া অবস্থায় যদি সূর্যোদয় হয়ে যায়, তাহলে হানাফি উলামায়ে কেরামদের মতে সেই নামায ফাসিদ হয়ে যাবে।এবং ইমাম শা'ফেয়ী রাহ এর মতে ফজরের সালাত ফাসিদ হবে না যেভাবে সূর্যাস্তের সময় আছরের নামায ফাসিদ হয় না।আছরের নামায যে ফাসিদ হয়না,এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/471

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সূর্যোদয়ের সময় ফজরের নামায পড়লে নামায ফাসিদ হিসেবে বিবেচিত হবে। এভাবে যতগুলো নামায পড়া হবে, সবগুলো নামাযকে কাযা আদায় করতে হবে। 

(২) কাজা সালাত দেরিতে আদায় করা যাবে। তবে অতিদ্রুত পড়ে নেয়াই উত্তম।

(৩) জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা বাবৎ যেই অনুদান দেয়া হচ্ছে, সেটা নাজায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...