আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
215 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (133 points)
আসসালামু 'আলাইকুম।

আমার প্রশ্নগুলো হল

১, আমরাত আল্লাহর কাছে এভাবে দুয়া করি এবং তওবা করি যে,

ইয়া রব,আমি আপনার প্রতি/কাছে প্রতিজ্ঞা/শপথ/কসম করছি আর কখনো উমুক কাজ করবনা।

পরে সে গুনাহের কাজ করলে,এম্নিতেত গুনাহ হবেই, শপথ ভংগের কাফফারাও কি দিতে হবে? প্রতিবার গুনাহ করলে প্রতিবার কাফফারা?

উল্লেখ্য এখানে, 'আল্লাহর নামে প্রতিজ্ঞা/শপথ/কসম করা হয়নি' বরং 'আল্লাহর কাছে/প্রতি' করা হয়েছে।

২, যে শপথ ভংগ এর ক্ষেত্রে কাফফারা ওয়াজিব সেক্ষেত্রে 'শপথ বা কসম' এই শব্দ উচ্চারণ করা জরুরি কিনা?

যেমন, 'আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি, আমি খাবনা'।

এখানে যেহেতু শপথ বা কসম শব্দ উল্লেখ নেই এটা খাওয়াদাওয়া করলে কাফফারা ওয়াজিব হবে  কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মর্মার্থ- কসমের সমার্থবোধক শব্দ সর্বমোট ছয়টি যথা(১) হালাফ (২) কাসাম (৩) আহদ (৪) মিছাক্ব (৫) ই’লা (৬) ইয়ামিন ( প্রত্যেকটির সুবিস্তারিত ব্যখ্যা ফিকহের কিতাবে বর্ণিত রয়েছে। আল্লাহ কা’সানি রাহ বলেন, যদি কেউ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি বা আমি দৃঢ় প্রতিজ্ঞা করতেছি অথবা আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি বা প্রতিজ্ঞা করতেছি যে, ঐ কাজ করবো, তাহলে তা ইয়ামিন হিসেবে গণ্য হবে। ঠিক তেমনি যিম্মাহ মব্দ দ্বারাও কসম সংগঠিত হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101

وَلَوْ قَالَ: أَشْهَدُ أَنْ لَا أَفْعَلَ كَذَا، أَوْ أَشْهَدُ بِاَللَّهِ، أَوْ قَالَ: أَحْلِفُ، أَوْ أَحْلِفُ بِاَللَّهِ، أَوْ أُقْسِمُ، أَوْ أُقْسِمُ بِاَللَّهِ، أَوْ أَعْزِمُ، أَوْ أَعْزِمُ بِاَللَّهِ، أَوْ قَالَ: عَلَيْهِ عَهْدٌ، أَوْ عَلَيْهِ عَهْدُ اللَّهِ أَنْ لَا يَفْعَلَ كَذَا، أَوْ قَالَ: عَلَيْهِ ذِمَّةُ اللَّهِ أَنْ لَا يَفْعَلَ كَذَا يَكُونُ يَمِينًا. ( الفتاوي الهندیة ج٢/٥٣)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইয়া রব,আমি আপনার প্রতি/কাছে প্রতিজ্ঞা/শপথ/কসম করছি আর কখনো উমুক কাজ করবনা। এদ্বারা কসম হয়ে যাব, কসম ভঙ্গ কররে কাফফারা আসবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...