আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
155 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (9 points)
edited by
আমাদের দেশে অনেকে শিশুদের ঘুম আনানোর সময় বলে " আল্লাহ দেও/ আল্লাহ দেও ছে আব্বু" ইত্যাদি। মানে অনেক ছোট শিশুদের যদি বলা হয়(আল্লাহ দাও)  তাহলে তারা শুয়ে পড়ে।শিশুদের ঘুম আনানোর অর্থে মায়েরা কথাটি(আল্লাহ দাও) বলে।  আজকে আমি হঠাৎ ছোট ভাইকে শুয়ানোর জন্য(আ়ল্লাহ দাও/ আল্লা দাও) কথাটি বলে ফেলি। বাক্যটি অদ্ভুত লাগায় সাথে সাথে আমি তওবা পড়ি।

 এখন প্রশ্ন হচ্ছে: ভুলবশত না বুঝে এমন কথা বলার কারণে কি ইমানে সমস্যা হবে?

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেন:
«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»
‘‘যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস!’’  (তিরমিযী-২৩১৫;  আবূ দাউদ-৪৯৯০)

অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»
‘‘যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে, মস্কারা বা কৌতুক করতেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম।’’ (আবূ দাউদ হাদীস নং ৪৮০০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1719


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ছোট্ট সোনামণিদের ঘুম পাড়ানোর জন্য সাধারণত মিথ্যা আশ্বাস দেয়া হয়ে থাকে, যা সম্পূর্ণ অনুচিত ও নাজায়েয। ছোট্ট সোনামণিদেরকে মিথ্যা কোনো আশ্বাস দেয়া যাবে না।এটা জায়েয হবে না। "আ়ল্লাহ দাও"/ "আল্লা দাও") কথাটিতে মিথ্যা কোনো আশ্বাস পরিলক্ষিত হচ্ছে না। কাজেই এই বাক্যগুলো বললে কোনো মিথ্যা আশ্বাস হবে না। তবে সর্বদা সন্দেহপূর্ণ রাস্তাকে পরিত্যাগ করাই শ্রয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...