আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
162 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (31 points)
আসসালামু আ'লাইকুম৷
১. আমার বোন একবার আমার এক কাজে কষ্ট পেয়ে বলে যে আমি নাকী সেল্ফ সেন্টার্ড স্বার্থপর, সবসময় নিজেরটাই ভাবি৷ অন্যের জন্য কিছু করিনা। তখন আমার অনেক কষ্ট আর রাগ হয়। সাথেসাথে কিছু না বললেও পরে মায়ের সাথে কথা বলতে বলতে আমি ওর জন্যে কী কী করেছি যেগুলো মনে পড়ে বলে ফেলি৷ রেগে রেগেই বলি, যে এসব মিথ্যা কথা ও বলে কীভাবে? আমি নিজের জন্য অনেককিছু করলে ও ও তো করে, আর আমি তো এই ধরনের জিনিসগুলো ওর জন্য করেছি যেগুলো ও কখনো করেনি।

এটা কি দান করে খোঁটা দেয়া হবে?

২. আমি জানি যে শিরক বাদে অন্য যেকোনো পাপ করলে জান্নাতে একসময় যাওয়া যায়। তাহলে এগুলো কী বোঝায়?-

দাইয়ূস ব্যক্তি জান্নাতে যাবেনা, পারফিউম দিয়ে মসজিদের পাশদিয়ে যাওয়া মহিলা জান্নাতের ঘ্রাণ পাবেনা, হিংসুক ব্যক্তি দান করে খোঁটা দেয়া ব্যক্তি অহংকারী ব্যক্তি জান্নাতে যাবেনা।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْمَنَّانُ الَّذِي لاَ يُعْطِي شَيْئًا إِلاَّ مَنَّهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْفَاجِرِ وَالْمُسْبِلُ إِزَارَهُ " .
আবু যর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, এমন তিন প্রকার লোক রয়েছে, যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ আয়াত তিলাওয়াত করলে আবু যর (রাঃ) বললেন, তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বললেনঃ তারা হলো, যে পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলিয়ে রাখে, যে মিথ্যা কসম করে মাল চালায়, আর যে কিছু দান করে তার খোটা দেয়।(ইবন মাজাহ ২২০৮)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
খোঁটা দেওয়া নাজায়েয ও হারাম। খোঁটা দেওয়া কবিরা গোনাহ। খোঁটা দিলে হাদীসে জান্নাতে না যাওয়ার যে কথা হাদীসে বলা হয়েছে, সেটা মূলত ধমকি দেয়া হয়েছে। 

ঠিকতেমনি 
দাইয়ূস, হিংসুক অহংকারী ব্যক্তি বেলায় ও ধমকি ও সতর্কবাণী দেওয়া হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...