আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
143 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (7 points)
কোনো মুসলিম যদি একজন কাফের কে ভালোবাসে এবং কোনো হারায় সম্পর্কে না গিয়ে তার হিদায়েতের জন্য + তাকে জীবনসঙ্গী বানানোর দুয়া আল্লাহ তাআলার কাছে করে,,,তাহলে  সেটা কি জায়েজ হবে বা এ দুয়া কবুলের কি কোনো সুযোগ আছে? যদিও তাদের ভেতর কিছুই মিল নেই। ওঠাবসা খাওয়া দাওয়া সংস্কৃতি সব ভিন্ন।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাফিরের জন্য আখেরাতে মাগফিরাতের দু'আ করা, কুরআন সুন্নাহর দৃষ্টিতে স্পষ্টত হারাম ও নাজায়েয। তবে তাদের জন্য হেদায়তের দু'আ করা জায়েয।
এবং হারবী কাফির(সেই দেশের নাগরিক যারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত)এর ক্ষেত্রে দুনিয়াবি ফায়েদার জন্যও দু'আ করা নাজায়েয।

যিম্মি কাফির (ট্যাক্স দিয়ে মুসলিম দেশে বসবাসকারি)এর ক্ষেত্রে দুনিয়াবি ফায়েদার জন্য দু'আ করার বিধান কি? সে সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে- এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/901

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো কাফেরকে অন্তর দিয়ে ভালোবাসা নাজায়েজ ও হারাম। কোনো কাফেরের হিদায়েতের জন্য এবং হেদায়েত পরবর্তী তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দু'আ করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...