আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে  আমার সিলেকশন হয়।এতে আমার বাবা,আমার স্বামীর অনুমতি রয়েছে।মাদ্রাসাটি আমার বাসার খুব কাছেই হেটেই যাওয়া যায়। পরিপূর্ণ পর্দার সহিত একজন মেয়ের চাকরী করার বিধান জানতে চাই।এটা করলে আমার গুনাহ হবে কিনা।আমাদের আর্থিক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে আমি খেদমতের নিয়তে এটা করতে ইচ্ছুক।তাই ইচ্ছা করেই দ্বীনি প্রতিষ্ঠান বেছে নিয়েছিলাম।

1 Answer

0 votes
by (808,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-  https://www.ifatwa.info/632


পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।বিস্তারিত জানুন-  https://www.ifatwa.info/572

মানবিক প্রয়োজন,যার জন্য বের না হলেই নয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/3247

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত প্রয়োজনে পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করা যাবে। তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে। বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/3503

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
প্রশ্নের বিবরণমতে যদি পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য সম্ভব হয়- যদিও বিষয়টা জটিল ও মুশকিল- তাহলে আপনার জন্য চাকুরী সুযোগ থাকবে। কিন্তু সার্বিক দিক বিবেচনায় যেহেতু আপনার আর্থিক কোনো সমস্যা নেই, তাই চাকুরীতে না যাওয়াই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...