আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
১. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
,

যখন নারীদের হায়েজ চলে, নামাজ থাকে না, তখন কি তারা ৩ কুল, আয়াতুল কুরসি সহ আরো কুরআনের কিছু আয়াত আছে যেগুলো দুআ হিসেবে পড়া হয়।
সেগুলো পড়তে পারবে?

২. মেয়েদের মাসতুরাতের জামাতে যাওয়া
(হাসবেন্ড বা মাহরাম সহ),
বা জামাতের নুসরতে যাওয়া নাকি হারাম?
মেয়েরা বাসার বাইরে বেরই হতে পারবে না নাকি?
এটা কি হারাম?

৩. উস্তায আমার প্রিয়ড শেষ হয় ১০-১৫ দিন আগে। এখন সাদা স্রাবের সাথে হালকা ব্লাড যাচ্ছে। এটা প্রিয়ড না। স্রাবে কোনো স্মেল নেই আলহামদুলিল্লাহ। তবে স্রাব মাঝে মাঝে কিছুটা হলুদাভ যায়।আজ ২ দিন এমন হচ্ছে।
মূলত এমনটা হয় ovalution er জন্য। এ সময় ডিম্বানু আসলে তা ফেটে গিয়ে স্রাবের সাথে হালকা ব্লিডিং হয়। আমার এমনটা পূর্বে কখনও হয়নি।এবারই প্রথম।

আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে সালাতের বা ক্বুরআন তিলাওয়াতের বিধানে কোনো পরিবর্তন আসবে কী?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অপবিত্র বা হায়েয অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/793
হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে কি না?এ সম্পর্কে উলামাদের মধ্যে মতবেদ রয়েছে। জুমহুর ফুকাহায়ে কেরাম বলেন,
হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত মহিলাদের জন্য হারাম, যতক্ষণ না তারা পবিত্র হবে।তবে দু'আ  যিকিরের নিয়তে কুরানের আয়াত পড়া যাবে।তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না।যেমন,বিসমিল্লাহির রাহমানির রাহিম।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রাব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ।এ জাতীয় কুরআনের আরো অন্যান্য আয়াত।
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم  قال : " لا تقرأ الحائض ولا الجنب شيئاً من القرآن
রাসূলুল্লাহ সাঃ বলেন,হায়েযা এবং জুনবী ব্যক্তি কুরআন থেকে কিছুই পড়তে পারবে না।(সুনানু তিরমিযি-১৩১) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/389

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাযেয অবস্থায় ৩ কুল, আয়াতুল কুরসি সহ আরো কুরআনের যেইসব আয়াতে দু'আন অর্থ বিদ্যমান রয়েছে, যেগুলোকে দুআ হিসেবে পড়া যাবে।

(২) মাহরাম সহ মেয়েদের জন্য  মাসতুরাতের জামাতে যাওয়া জায়েয হবে।(হাসবেন্ড বা মাহরাম সহ),
এবং জামাতের নুসরতে যেতে পারবে। তবে মাহরাম সাথে না থাকলে যেতে পারবে না।

(৩) প্রশ্নের বিবরণমতে এটা ইস্তেহাযা। তবে পূর্বে  হায়েযের ১৫ দিন পর রক্তস্রাব তিনদিন তিনরাত গেলে সেটা হায়েয হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...