আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (6 points)
edited by
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।মেশিন লার্নিং(AI) ব্যবহার করে রিসার্চ করে আবহাওয়ার পূর্ভাবাস দেওয়া বা আরো কিছু রিসার্চ করা যা মানুষের উপকারে আসতে পারে এমন কিছু করা কি শিরক?ছেলে মেয়ে উভয় পড়লে কি শিরক হবে?

2।চাকরির প্রিপারেশনের জন্য এমন কিছু পড়া যাতে শিরক বা কুফরি আছে। ছেলে মেয়ে উভয় এসব পড়লে কি শিরক হবে?

৩।AI দিয়ে ফিউচারে এমন কিছু করতে পারে যারা মানুষের মত চিন্তা করতে পারে বা কিছু ভাবতে পারবে এমন কিছু আবিষ্কার হতে পারে বিশ্বাস করলে কি কুফরি হবে না জেনে এমন মানে আল্লাহর উপর অবিশ্বাস বা আল্লাহর সমকক্ষ চিন্তা না এমনিতে।

৪।চাকরিতে কোন ডিজাইন যেখানে প্রাণী, মানুষের ছবি আছে এসব সুন্দর হয়েছে,ঠিক আছে বা এই জিনিসটা এদিক হলে ভাল হত এমন বললে কি ঈমান চলে যাবে?  হালাল না ভেবে এমনিতে।

৫।কোন সিভিতে ছেলে মেয়ের যে কারো ছবি এড করতে কোন ছবি এড করবে সিলেক্ট করে দেওয়া,সুন্দর হয়েছে বলা বা এটা এদিকে কর,এডিট কর এসব বললে কি ঈমান চলে যায়?

৬।ভবিষ্যতে ঠিক ভাবে চলার জন্য খাওয়ার জন্য চাকরি তহ করা লাগবে এমন বলা কি শিরক? আল্লাহ রিজিকের মালিক এটা জানে ও বিশ্বাস করে এমনিতে এমন বলা কি শিরক?

1 Answer

0 votes
by (813,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মেশিন লার্নিং(AI) ব্যবহার করে রিসার্চ করে আবহাওয়ার পূর্ভাবাস দেওয়া বা আরো কিছু রিসার্চ করা যা মানুষের উপকারে আসতে পারে, এটা যেহেতু অনুমান নির্ভর। বক্তা এবং শ্রুতা সবাই যেহেতু এটাকে অনুমান নির্ভর বিষয় হিসেবেই জানে, তাই এটা শিরক হবে না। 

(২) চাকরির প্রিপারেশনের জন্য এমন কিছু পড়া যাতে শিরক বা কুফরি আছে। এগুলো পড়া বা বলা কিংবা লিখা জায়েয হবে না। এগুলো শিরক হবে। তবে উত্তর লেখার পর এভাবে বলা যেতে পারে। উপরে যা লিখলাম সেটা কারিকুলাম অনুযায়ী। ইসলামী দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন।

(৩) AI দিয়ে ফিউচারে এমন কিছু করতে পারে যারা মানুষের মত চিন্তা করতে পারে বা কিছু ভাবতে পারবে। এমন কিছু আবিষ্কার হতে পারে বিশ্বাস করলে কুফরি হবে না।  এখানে আল্লাহর উপর অবিশ্বাস বা আল্লাহর সমকক্ষর বিষয় আসবে না। কেননা কেননা এগুলো তো আর প্রাণী না।

(৪) চাকরিতে কোন ডিজাইন যেখানে প্রাণী, মানুষের ছবি আছে এসব সুন্দর হয়েছে,ঠিক আছে বা এই জিনিসটা এদিক হলে ভাল হত, এমন বললে ঈমান চলে যাবে না। তবে পাশাপাশি ইসলামী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করাটা জরুরী।  

(৫) কোন সিভিতে ছেলে মেয়ের যে কারো ছবি এড করতে কোন ছবি এড করবে সিলেক্ট করে দেওয়া,সুন্দর হয়েছে বলা বা এটা এদিকে কর,এডিট কর এসব বললে ঈমান চলে যাবে না। তবে এই দিকনির্দেশনা দেওয়ার কারণে গোনাহ হবে।

(৬) ভবিষ্যতে ঠিক ভাবে চলার জন্য খাওয়ার জন্য চাকরি তহ করা লাগবে এমনটা বলা শিরক হবে না। কেননা সে জানে যে, আল্লাহ রিজিকের মালিক। চাকুরী উসিলামাত্র।


বিঃদ্রঃ 
দয়াকরে আপনি ওয়াসওয়াসা কোর্সটি সম্পন্ন করে নিবেন।https://www.ifatwa.info/3318


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...