আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
207 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামু আলাইকুম। আমি একজন ছেলে।আমি CSE এর স্টুডেন্ট। সম্প্রতি একটি জব হয়েছে।এখন এর হালাল হারাম নিয়ে সন্দিহান।নগদ এর সফটওয়্যার তৈরি করে,এমন সফটওয়্যার কোম্পানি তে চাকরি করা কি জায়েজ হবে নাকি হবেনা জানাবেন।

আগামীকাল জয়েনিং। একটু আর্জেন্ট জানালে ভালো হয়।

জাজাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ব্যাংকের সুদি সেক্টরে চাকুরী করা সম্পূর্ণ হারাম।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/398

ব্যাংকের টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) এবং ডাক বিভাগের মানি অর্ডারের সহজ বিকল্প হিসেবে বর্তমান মোবাইল ব্যাংকিং সেন্ড মানি ও ক্যাশ আউটের কাজ করে থাকে। ফিকহে ইসলামীর দৃষ্টিতে এটি ‘আলইজারাহ’-এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে টাকা জমা/উত্তোলনকারী হচ্ছে শ্রম/সেবা গ্রহীতা বা ‘মুসতাজির’।আর এজেন্ট হচ্ছে শ্রম/সেবাদাতা যাকে বলা হয় ‘আজীর’ (বা মূল‘আজীরে’র প্রতিনিধি)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/36025


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিকাশ যেহেতু টাকা আদান প্রদানের কাজ করে থাকে, এবং এটাই বিকাশের মূখ্য উদ্দেশ্য।হয়তো তাতে সুদের কিছু সংশ্লিষ্টতা রয়েছে।তবে তা নিতান্তই কম।সুতরাং বিকাশের ঐ সব ডিপার্টমেন্ট যেখানে সুদের সরাসরি সংশ্লিষ্টতা নেই, বিকাশের সেই সব ডিপার্টমেন্টে কাজ করা যাবে।অনুমোদন রয়েছে। বিকাশের কোনো ডিপার্টমেন্ট যদি সুদি কাজে সরাসরি সহযোগিতা করে করে, তাহলে সেইসব ডিপার্টমেন্টে চাকুরী করা জায়েয হবে না। তাছাড়া হারাম কাজে সহযোগিতা করার বিষয়টাও ব্যখ্যাসাপেক্ষ্য। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
reshown
কোম্পানিটি নগদের পাশাপাশি ব্যাংক এর সফটওয়্যার নিয়েও কাজ করে।আমাকে কোন সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে এটা আগে থেকে জানা যাচ্ছেনা। এক্ষেত্রে মাসালা টা কি হবে জানালে উপকার হয়।
উল্লেখ্য, আমাদের আর্থিক অবস্থা ভালো না।আমার বাবার বর্তমানে কোনো ইনকাম সোর্স নেই এবং অনেক লোন আছে।
by (814,710 points)
যদি দেখেন সুদি কোনো কাজ আপনার নিকট হস্তান্তর করা হচ্ছে, তাহলে সেই কাজ করা আপনার জন্য জায়েয হবে না। তবে সুদি না হলে তখন জায়েয হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...