আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
532 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (53 points)
 
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ , 
মুহতারাম, ২টি রোগের চিকিৎসা জানাতে আকুল আবেদন জানাচ্ছি, 
         ১. তোতলানো বা মুখে জড়তা
         ২. কথা বলার সময় এবং তিলাওয়াতের সময় খুব দ্রুত শ্বাস ফুরিয়ে যাওয়া         

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

(১)

নিম্নোক্ত আয়াতকে বেশী বেশী করে তেলাওয়াত করবেন।

কেননা মুসা আঃ তোতলিয়ে কথা বলতেন।এজন্য ফেরআউন হযরত মুসা আঃ কে নিয়ে মশকারা করতো।মুসা আঃ আল্লাহর কাছে তোতলামি দূর হওয়ার জন্য দু'আ করলেন।আল্লাহ তা'আলা মুসা আঃ কে নিম্নোক্ত দু'আ শিখিয়ে দিলেন।

(ﻗَﺎﻝ)َ ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲ ﺃَﻣْﺮِﻱ ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِّﻦ ﻟِّﺴَﺎﻧِﻲ ﻳَﻔْﻘَﻬُﻮﺍ ﻗَﻮْﻟِﻲ

(মূসা বললেনঃ) হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।এবং আমার কাজ সহজ করে দিন।এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।যাতে তারা আমার কথা বুঝতে পারে।(সূরা ত্বা-হা-২৫-২৯)

শ্বাসপ্রশ্বাস দীর্ঘ করার জন্য শ্বাস আটকিয়ে রাখার ব্যায়াম করুন।হাদীসে বর্ণিত শরীরচর্চা করুন।বেশী করে দৌড়াতে পারেন,সাতার কাটতে পারেন বা গোড়া দৌড়াতে পারেন।

সর্বোপরি বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন।

আল্লাহ-ই ভালো জানেন।

পরামর্শ  প্রদাণে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...