আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)
reshown by
১।মুসাফির অবস্থায় সুন্নাত নামাজ না পরে গোনাহ হবে কি?
২।মুসাফির অবস্থায় জর থাকলে ছেড়ে ছেড়ে উঠে হাত পা ব্যথা করে সুন্নাত নামাজ না পড়লে চলবে কি?
৩।ইয়াতিম কারা হবে বাবা  মা যে কোনো একজন মারা গেলে নাকি দুইজন মারা গেলে?

৪। ইয়াতিমদের কে খাওয়ালে তার মাথায় হাত ভুলালে অন্তর নরম হয় আমি বেকার বাবা মার উপরে চলি যদি মাথায় হাত ভুলাই চলবে কি এটা কোন ধরনের আমল। এটা যদি না করি আল্লাহ পাক রাসুল সাঃ উনাদের মহব্বতে সমস্যা হবে কি গোনাহ হবে কি ?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাফিরের নামায কসর/অর্ধেক করে পড়তে হয়।অর্থাৎ চার রা'কাত বিশিষ্ট নামাযে দু রা'কাত পড়তে হবে।দুই রা'কাত বিশিষ্ট নামাযে দুই রা'কাত পড়তে হবে। এবং তিন রা'কাত বিশিষ্ট নামাযে কোনো কসর নেই।

তবে সুন্নাত নামায সমূহে কসরের বিধান প্রযোজ্য নয়,তথা পড়লে সম্পূর্ণই পড়তে হবে।এবং সাধারণত সুন্নাতকে তরক/পরিত্যাগ করা যাবে না।বরং সময় থাকলে সুন্নাত নামায সমূহকে পড়ে নেয়া উচিৎ।সময় সুযোগ না থাকলে অবশ্য সুন্নাত-কে পরিত্যাগ করার রুখসত রয়েছে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৭/৫১৭)তবে পড়ে নেয়াটা-ই উত্তম।কেননা বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাঃ সফরের সময় সুন্নাত পড়েছেন।(তিরমিযি-১/৭২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/737


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মুসাফির অবস্থায় সুন্নাত নামাজ না পড়লে যদিও গোনাহ হবে না। তবে পড়াটা উচিত।
(২) মুসাফির অবস্থায় জর থাকলে ছেড়ে ছেড়ে উঠে হাত পা ব্যথা করে, এমতাবস্থায় সুন্নাত নামাজ না পড়লে গোনাহ হবে না।
(৩) বাবা মারা গেলে নাবালক সন্তানকেই ইয়াতিম বলা হয়ে থাকে।
(৪) সামর্থ্য থাকলে ইয়াতিমদেরকে খাওয়ালে এবং তাদের মাথায় হাত ভুলালে অন্তর নরম হয়। তবে কেউ যদি না করে, তাহলে এজন্য আল্লাহ পাক বা রাসুল সাঃ এর মহব্বতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...