আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (8 points)
আসসালামু আলাইকুম। মুফতি সাহেবকে আমার আগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় আমি আমার প্রশ্নটা ঠিকমতো বুঝাতে পারিনি তাই আবার বলছি। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আগের প্রশ্ন ছিল এটা -

কেউ কাউকে মনে কষ্ট দিলে গালিগালাজ করলে বান্দার হক নষ্ট করা হয় কিনা? যদি বান্দা মাফ করে দেয় তাহলে দোষী ব্যক্তিকে কি আখেরাতে কোন জিজ্ঞাসাবাদ করা হবে না  বা কোনো হিসাব নেয়া হবে না? নাকি এখানে বান্দা মাফ করে দিলেও আল্লাহ কোন শাস্তি দিবেন, যেহেতু মানুষের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নির্দেশ এবং দোষী ব্যক্তি সেই নির্দেশ অমান্য করেছে?

এখন আমি নতুন করে বলছি যে আমি জানতে চাই, যদি খারাপ ব্যবহারকারী ব্যক্তির কোন অনুশোচনা না থাকে, সে যদি বান্দা বা আল্লাহ কারো কাছেই মাফ না চায়, কিন্তু যার সাথে খারাপ ব্যবহার করেছে সে যদি নিজে থেকে মাফ করে দেয়, তাহলে কি আল্লাহ মাফ করে দিবেন? নাকি আল্লাহর কাছে মাফ চায়নি বলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. اَلْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ، اَلتَّقْوَى هَاهُنَا - وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ - بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ: دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ»

অনুবাদ:
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা পরস্পরে হিংসা করো না, বাড়তি দামে কেনাবেচা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না এবং একে অপরের কেনাবেচার ওপর বিক্রি করো না। তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হও। মুসলমান হলো মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করে না, তাকে হেয় প্রতিপন্ন করে না, তাকে অপমান করে না। তাকওয়া এখানে (তিনি তাঁর বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন)। মানুষের জন্য এতটুকুই মন্দ যে সে তার মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও ইজ্জত হারাম।”
(সহিহ মুসলিম, হাদীস: ২৫৬৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এতে বান্দার হক নষ্ট হবেনা।
এক্ষেত্রে বান্দা যদি মাফ করে দেয়,পাশাপাশি আল্লাহ তায়ালাও মাফ করে দেন, তাহলে দোষী ব্যক্তিকে আখেরাতে এর জন্য জিজ্ঞাসাবাদ করা হবে না, এর জন্য কোনো হিসাব নেয়া হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...