আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
104 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষ যদি তালাকের বিষয়ে ধরেন ৫-৬ জন থেকে ফতোয়া নেয় কোন একটা কারণে।তহ কয়েকজন যদি বলে তালাক হয় আর কয়েকজনে বলে হয় না।ভুল ফতোয়া না হয়ত বুঝতে ভুল বা অন্য কোন কারণে এমন হলে।প্রশ্ন হল যদি সত্যিই তালাক না হয় ফতোয়া জানতে চাওয়ার কারনে কি কোন সমস্যা হয় বৈবাহিক মাসআলা জানার জন্য প্রশ্ন করলে?এবং এমন উত্তর দিলে?

প্রশ্ন বা মাসআলা জানতে চাওয়ার কারনে কি কোন সমস্যা হয়?

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জনসাধারণের জন্য একাধিক মুফতি সাহেবকে মাস'আলা জিজ্ঞাসা করা কখনো উচিত হবে না।বরং মাস'আলা জিজ্ঞাসা করার জন্য প্রথমেই নিজের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে বাচাই করে উনাকেই মাস'আলা জিজ্ঞাসা করতে হবে। অতঃপর উনি যেই ফাতাওয়া দিবেন, সেটাকেই মানতে হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/654


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এভাবে একাধিকজনকে মাস'আলা জিজ্ঞাসা করা কখনই উচিত হয়নি। 
যদি সত্যিই তালাক না হয় শুধুমাত্র ফতোয়া জানতে চাওয়ার কারনে বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...