আমাকে বাচ্চাদের বাবা আগে একবার দুই তালাক দিয়েছে, পরবর্তীতে আবারো একদিন ঝগড়া হওয়ার সময় আমি বলছি তালাক দিয়ে দিতে। সে উত্তরে তালাক শব্দ উচ্চারণ করেনি, কিন্তু আমাকে বলছে তুই চলে যা। এই কথাটা কয়েকবারই বলেছে। আমার মনের ধারণা তালাক হয়ে গেছে। সিউর হওয়ার জন্য প্রশ্ন করেছি। ঝগড়া ও তালাক চাওয়ার কারণ হলো, সে আমার এবং সন্তানদের দায়িত্ব পালনে অক্ষম,জায়গায় জায়গায় ঋণ করে আমাকে ফাঁসিয়ে দেয়, তার লোনের জামিনদার বানিয়ে মামলায় ফাঁসাইছে, মামলা এখনো চলমান। কিন্তু তার আরও ৪ জন সামর্থবান ভাই বোন থাকা সত্ত্বেও সে একক ভাবে বাবা মার দায়িত্ব কাঁধে নিয়ে রাখছে। সে আর্থিকভাবে পুরোপুরি ঋণের উপর চলে, তার ৪০-৪৫ লক্ষ টাকা ঋণ আছে, ঘরবাড়ি কিছু নেই। ৩য় তালাক পতিত হয়েছে কিনা দয়া করে জানাবেন।