আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
185 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (11 points)
আসসালামু আলাইকুম।
আমার হাজব্যান্ড একজন ত্বলিবে ইলম‌। উনি দেশের বাহিরে পড়াশোনা করেন। উনি বর্তমানে ঋণগ্রস্থ। এখানে ওনার একটি ট্যুর এন্ড ট্রাভেল গ্রুপ আছে। উনি বেশ কিছু টিউশনি করেন যার মাধ্যমে বাসা ভাড়া এবং থাকা খাওয়া সম্ভব। কিন্তু ঋণ পরিশোধ করা কঠিন। সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের উক্ত দেশের ভিসা বর্তমানে প্রায় বন্ধ। এমতাবস্থায় এদেশে যারা কাজ করতে আসে এবং যারা ত্বলিবে ইলম হিসেবে আসে উভয়েই সৌদিতে ওমরা হয়ে পরবর্তীতে এইদেশে প্রবেশ করেন। এদেশের প্রবেশের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। অন এ্যারাইভাল ভিসার ব্যবস্থাও আছে। কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট আসার সুযোগ নেই। ভিসা বন্ধ থাকায়। এজন্য ওমরা করে পরবর্তীতে আসতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশনে জন প্রতি ঘুষ দিতে হয়। এমতাবস্থায় এভাবে কাজ করা কি জায়েজ হবে? ঘুষ ছাড়া যাত্রী আনা সম্ভব না।
(১)যেহেতু বাংলাদেশ থেকে ভিসা বন্ধ তাহলে শ্রমিক আনা কি ঠিক হবে ?
(২) এখানে শুধু শ্রমিকরাই আসেনা বরং পড়াশোনা করার জন্য স্টুডেন্টরা আসে।‌‌ যদি শ্রমিক না এনে শুধু ত্বলিবে ইলম দ্বারা আনা হয় সে ক্ষেত্রে কি এটা ঠিক হবে? কারণ এ ছাড়া আনা সম্ভব না। ‌

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে,হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-
যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)
ভিন্ন এক সুত্রে বর্ণিত আছে,
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ
যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সৌদি থেকে বাঙ্গালীদের জন্য যদি অন এ্যারাইভাল ভিসা এলাউ থাকে, তাহলে সৌদি থেকে বাঙ্গালীদেরকে ঐ দেশে পাঠানো যাবে। চায় শ্রমিকদের জন্য হোক বা তালিবুল ইলমদের জন্য হোক। এক্ষেত্রে সরকারি ভাবে অনুমোদিত থাকার পরও কেউ ঘুষ চাইলে ঘুষ দেওয়া যাবে।
তবে যদি বাঙালীদের জন্য সৌদি থেকে এলাউ না থাকে, তাহলে এক্ষেত্রে সৌদিকে ভায়া বানিয়ে গোপনে পাঠানো জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (11 points)
reshown by
ওস্তাদ এ ক্ষেত্রে সৌদিতে কোন বাধা নেই। কারণ সৌদিতে বৈধ উপায়ে ওমরা ভিসা নিয়ে ওমরা করে সঠিক সময়ে সৌদি থেকে বের হয়ে মিশরে চলে যাচ্ছে।  মিশরে প্রবেশের ক্ষেত্রে মিশরের ও কোন বাধা নেই। দুই দেশের সকল বৈধ নিয়ম মেনে করা হয়।

কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে মিশরে আসার ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ ইমিগ্রেশন থেকে  আসতে দেয় না। ওমরা করিয়ে আসবে সেটাও তারা দিতে চায় না। এজন্য বাংলাদেশ ইমিগ্রেশনে জনপ্রতি ঘুষ দিতে হয়। এখন ওস্তাদ এটাই জানার বিষয় যে,  এখানে সৌদির কোন সমস্যা নেই, মিশরের কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা শুধু বাংলাদেশে। বাংলাদেশ থেকে এটা বন্ধ। তবে ঘুষ দিলে তখন আসতে দেয়। এটা ছাড়া বর্তমানে মিশরে আসা যায় না। এক্ষেত্রে কি এভাবে যাত্রী আনা জায়েজ হবে?  যেহেতু ঘুষ দিতে হয়। ঘুষদাতা হিসেবে কি গুনাহগার হতে হবে?

by (11 points)
উস্তাদ, পুনরায় যদি কষ্ট করে একটু বলতেন। আমার জন্য খুব ভালো হতো।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 320 views
...