আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
135 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম। হুজুর আমি অনেক কড়া। আমি বিয়ের আগে আমার বউ কে বলেছিলাম। যদি খালি বিয়ের পরে উল্টো পালটা কিছু করো, খারাপ কাজ করো, পরকীয়া করো। তোমাকে আমি মেনে নিব না। যার সাথে করবা সেই সংসারে একদম পাঠায় দিব।
হুজুর এখন আমার বউ যদি এমন কিছু করে, মাফ চায় আর আমি তাকে মেনে নিয়ে সংসার করি সারাজীবন।  তাহলে কি " বিয়ের পরে তোমাকে মেনে নিব না  " সেই সংসারে পাঠায় দিব "

এই কথা বলার কারনে এখন কোন তালাক হবে শর্তযুক্ত?  নাকি বিবাহিত জীবন ঠিক আছে হুজুর?
হয়তো ঠিক ভাবে বলে বুঝাইতে পারতেসি না হুজুর। দয়া করে সাহায্য করুন। দয়া করুন।
by (1 point)
একবার এডিট করেছি একটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম তাই। মাফ করে দিবেন হুজুর দয়া করে। 

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এটা ভবিষ্যতে তালাকের ওয়াদামাত্র। এদ্বারা তালাক পতিত হবে না। 
صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319

وفى فتح القدير:
"ولا يقع بأطلقك إلا إذا غلب في الحال."(ص:٧، ج:٤، کتاب الطلاق، باب إيقاع الطلاق، ط:دار الفكر، بيروت)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5571

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের পরে উল্টো পালটা কিছু করো, খারাপ কাজ করো, পরকীয়া করো। তোমাকে আমি মেনে নিব না। যার সাথে করবা সেই সংসারে একদম পাঠায় দিব।

এগুলো ভবিষ্যতে তালাকের শব্দ। এদ্বারা তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...