বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
টাইলসের শোষণ ক্ষমতা থাকলে সে টাইলসে নাপাকি পড়ার পর তা শুকিয়ে গেলে পরবর্তীতে তাতে ভেজা পা পড়লে সেক্ষেত্রে পা নাপাক হবে না। যদিও তা অদৃশ্যমান নাপাকি হোক না কেন।
ফ্লোর যদি টাইলসবিহীন হয়, তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে। তবে পানি ঢালার পূর্বেই যদি শুকিয়ে যায়, তাহলেও পবিত্র হয়ে যাবে। কেননা তা মাটির হুকুমে। আর যদি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। অর্থাৎ কোন কাপড় জাতীয় বস্তু দ্বারা মুছে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু টাইলসে যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে, তাহলে তা মাটির হুকুমে। অর্থাৎ শুকানোর দ্বারা পবিত্র হয়ে যাবে। আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয়, তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালো ভাবে ধুতে হবে। (আরো জানতে দেখুন- ই’লাউস সুনান: ১/৩৯২, হিদায়া: ১/৫৬, ফতহুল কদীর: ১/১৭৪, মাবসুতে সারখসী: ১/২০৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মেঝে যদি মাঠির হয়, বা তাতে শুষে নেয়ার ক্ষমতা থাকে, তাহলে তা শুকিয়ে গেলে এমনিতেই পাক পবিত্র হয়ে যাবে। তবে শুষে নেয়ার ক্ষমতা না থাকলে, কোনো কিছু দ্বারা প্রথমে প্রস্রাবকে তুলে নিয়ে কাপড় ইত্যাদি দ্বারা ধৌত করতে হবে। অথবা বেশীকরে পানি ঢেলে সমস্ত ফ্লোরকে ধৌত করে পানি অন্যত্র ফেলে দিতে হবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/46555
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) টাইলসের মেঝেতে টিকটিকির বিষ্ঠা লাগলে তা শুকিয়ে যাওয়ার পর টাইলসের ফ্লোর পাক হয়ে যাবে।তবে পানি দ্বারা ভিজলে আবার নাপাক হয়ে যাবে।
(২) প্রশ্নের বিবরণমতে ফ্লোর পাক হবে। তবে ভিজে গেলে আবার নাপাক হয়ে যাবে।
(৩) টাইলসের মেঝেতে দৃশ্যমান নাপাকি পড়লে একবার / ২ বার মুছলে যদি নাপাকির আসর চলে যায় তাহলে ফ্লোর পাক হয়ে যাবে।