আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
134 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
সকাল সন্ধ্যার আমল ফজর এবং মাগরিবের সালাতের পর দুয়া এবং জিকির এর সাথে একসাথে করতে পারবও নাকি। আর পারলে কি নিয়মে করবো জানাবেন?

মৃত প্রাণী যা শরয়ী পদ্ধতি যবেহ ব্যাতীত মারা তার গোশত বা চামড়া শরীর বা কাপড়ে লাগলে কি নাপাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বাপেক্ষা পছন্দনীয় মত হল,
ত্বুলুয়ে ফযর থেকে নিয়ে সুর্য পূর্ব দিগন্তে উদ্ভাসিত হওয়া(প্রথম প্রহর) পর্যন্ত সকালবেলা অবশিষ্ট থাকে। অন্যদিকে কিছু সংখ্যক উলামায়ে কেরামের মতে বিকালবেলা- আছর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবশিষ্ট থাকে।তবে কেউ কেউ রাতের এক তৃতায়াংশ পর্যন্ত অবশিষ্ট থাকার কথা বলেছেন। আবার কেউ কেউ এমন মাতামতও দিয়েছেন যে, বিকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলো/যিকিরগুলো মূলত মাগরিবের পর থেকে শুরু করা হবে।

সম্ভবত সবচেয়ে বিশুদ্ধ কথা হল, প্রত্যেকের উচিৎ সকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলো ফযরের সুচনা থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যেই পড়ে নেয়া।যদি কারো ছুটে যায়, তাহলে দ্বিপ্রহরের(দিন-১২টা) শেষ সীমা তথা যোহরের নামাযের কিছু পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে পড়ে নেবে।

আর বিকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলোকে আছর থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে পড়ে নেবে।তবে যদি ছুটে যায়,তাহলে রাতের প্রথম এক তৃতীয়াংশ পর্যন্ত সময়ের ভিতরেই পড়ে নিবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/452

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সকাল সন্ধ্যার আমল ফজর এবং মাগরিবের সালাতের পর দুয়া এবং জিকির এর সাথে একসাথে করা যাবে। 

মৃত প্রাণী যা শরয়ী পদ্ধতি যবেহ ব্যাতীত মারা গিয়েছে। তার গোশত বা চামড়া শরীর বা কাপড়ে লাগলে কাপড় বা শরীর নাপাক হবে যদি একদিরহাম থেকে বেশী লাগে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...