আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ উস্তাজ। উস্তাজ আমি আমার ইস্তিখারার ব্যাপারে জানতে চাই। একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে আমি টানা কয়েকদিন ইস্তিখারা করি কিন্তু কোনো স্বপ্ন দেখিনি। আমি জানি স্বপ্ন দেখা শর্ত নয়। আবার স্বপ্নে কি দেখছি তাও মনে পড়ে না। একেক সময় একেক রকম মনে হওয়াতে আমি বারবার ইস্তিখারা করি রেজাল্ট বোঝার জন্য কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। প্রথম কয়েকদিন ইস্তিখারা করে ভালো লাগা বা খারাপ লাগা এমন কিছুই মনে হয়নি। তারপর ২দিন ইস্তিখারার পর দেখলাম একজন তার ব্যাপারে ভালো বলছে, আরেকদিনও ভালো দেখেছিলাম কিন্তু মনে নেই। এরপর একদিন ইস্তিখারা না করেই ঘুমিয়েছিলাম আর স্বপ্নে নিজেকে নামাজের হালাতে দেখলাম এবং আমার বাবা আমার মাথায় হাত রেখে বলছেন বিয়ের ব্যাপারে। অন্য কেউ বলছিলেন ছেলের থেকে তো মেয়ে মেধাবী সে সংসার ম্যানেজ করে নিবে।উল্লেখ্য, আমি জানি না ছেলে আসলেও কেমন আমি দেখিনি তাকে। নিজেকে মেধাবীও মনে করি না। অন্যএকদিন আমার মাকে দেখলাম আর উনাকে আমি পাত্র সম্পর্কে আমার দ্বিধার কথা জানিয়েছিলাম উনি বলেছিলেন রাজি হতে & এটাও ইস্তিখারা ছাড়া স্বপ্ন। আর আজকে যখন ইস্তিখারা করলাম আমার একজন কাজিনকে দেখলাম যার হাসবেন্ড আছেন কিন্তু উনি  অন্য একজন লোককে নিজের হাসবেন্ড বলছেন। আবার এটাও বলছেন যে ১ম হাসবেন্ডকে উনি ছাড়বেন না আবার ২য় জনের সাথেও থাকতে চান। উস্তাজ একেকবার একেক রকম মনে হচ্ছে, একবার মনে হচ্ছে আমার মন ঝুকে যাচ্ছে আবার মনে হচ্ছে আমি খুবই দ্বিধায় আছি, ভয় আর টেনশন কাজ করছে। মাঝে কয়েকদিন উনাদের তরফ থেকে কোনো রেস্পন্স ছিলো না, আমি ভেবে নিলাম যে এটা নেগেটিভ হবে যেহেতু প্রসেসটা লেন্থি হয়ে যাচ্ছে। আমি নিজেই দু'আ করতাম যেন খায়ের না থাকলে না আগায় কিন্তু এই রেস্পন্স না থাকার সময়টাতে আমি মনে মনে চাইতাম বিষয়টি যেন আগায়। আবার যখন কথা চলে তখন মনে হয় এটা এখানেই অফ হয়ে যাক।
উস্তাজ আমি কি করবো আমাকে জানাবেন মিন ফাদ্বলিক। এতো দ্বিধাবোধ আবার নিজেই চাই হোক। আমাকে সল্যুশন দিন উস্তাজ।
জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তেখারার অর্থ হল, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাব্বে কারীমের মদদ আর সাহায্য কামনা করা। সেটা হয়তো স্বপ্নের মাধ্যমে কাউকে ইঙ্গিত দেয়া হতে পারে আবার কারো অন্তরে সেদিকে টান অনুভব সৃষ্টি করা হতে পারে। যতদিন না মন কোনো এক দিকে ধাবিত হচ্ছে ততদিন আপনি ইস্তেখারা করবেন। আপনি আরো কয়েকদিন ইস্তেখারা করবেন। পরিবার ও মাতাপিতার সম্মতি নিয়ে সামনে অগ্রসর হবেন। প্রশ্নে বর্ণিত বিবরণ ও স্বপ্ন থেকে কোনো দিকই স্পষ্ট হচ্ছে না। যতদিন না পুরোপুরি কোনো দিক স্পষ্ট হচ্ছে, ততদিন আপনি ইস্তেখারা চালিয়ে যাবেন। অথবা পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে নিবেন। আল্লাহ আপনার সহায় হোক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...