আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
159 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমি একজন সদ্য কলেজ পড়ুয়া প্র্যাক্টিসিং মুসলিমাহ। বর্তমানে আমার পরিবারের মধ্যে পর্দা নিয়ে জটিলতা হয়েছে এবং এতে আমি মানসিকভাবে খুবই কষ্টে আছি। বিষয়গুলো সংক্ষেপে হচ্ছে:

আমি ইসলামের নির্দেশ অনুযায়ী পর্দা রাখার চেষ্টা করছি, কিন্তু পরিবারের সদস্য আমার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না। আমার মা-বাবা বলছেন: "তুমি যদি বাইরে কাজ করে পড়াশোনা চালাতে পারো তাহলে পারবে; আর এভাবে না পারলে প্রব্লেম নাই (অর্থাৎ  উনারা আমাকে তখন পড়াশোনা করাতে ইচ্ছুক না। তবে আমি পড়াশোনা করতে চাই, এজন্যই সহশিক্ষা থেকে দূরে মহিলা কলেজে ভর্তি হয়েছি।)" এভাবে তারা শর্ত দিচ্ছেন। কিন্তু তারা আমার পর্দা সম্পর্কে কিছু বলছেন না ! পর্দা সম্পর্কে কথা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে ! সম্প্রতি তারা আমাকে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আমাকে ভিতরে ঢুকানোই হয়নি ।

আমার পরিবার আমাকে কিছু জিনিস (বই, ব্যাগ, কলেজের জুতা ) কিনে দিয়েছেন, আমার পড়াশোনার জন্য , কিন্তু আবার কাজের কথা ও বলছেন ! আমার বাবা বর্তমানে বেকার; আর মা গর্ভবতী; এই পরিস্থিতি বাড়ির সব চাপ আমার উপর বাড়ছে। আমি মানসিকভাবে কোন সিদ্ধান্ত নিতে পারছি না ।

 আমার নিজের মনে শান্তি নেই;মাথা ঠিক মতো কাজ করছে না। আমি ভেবেছি হয়ত কাজ নিয়ে নেব (যাতে পরিবার খুশি হয়), অথবা দ্রুত বিয়ে করে ফেলব। কিন্তু পরিবার থেকে বিয়ে দিবেনা এখন।

আমি আপনার কাছ থেকে জানতে চাইছি (ইসলামিক দিক ও বাস্তব পরামর্শ দুটোই):

১| এই পরিস্থিতিতে আমার কর্তব্য কী? ঈমান-পর্দা বনাম পরিবারের চাহিদা কীভাবে ভারসাম্য রাখবো?

২| যদি পরিবার চাপ দেয়, তাহলে কীভাবে ধৈর্য রেখে তাদের সাথে আলাপকরণ করবো যাতে সম্পর্ক ভাঙে না এবং আমি আমার ধার্মিকতা বজায় রাখতে পারি?

৩| আমি কি কাজ করতে পারি? কাজ করলে কিভাবে পর্দা ঠিক রেখে নিরাপদভাবে কাজ করা সম্ভব? (কোন ধরনের কাজ ইসলামে গ্রহণযোগ্য ও নিরাপদ বিবেচিত হবে?)

৪| যদি বিবাহই একমাত্র সমাধান মনে হয়, তাহলে পাত্রের মধ্যে কোন দিক গুলো দেখা উচিত? এবং আমি যদি কোনো প্র্যাক্টিসিং কাউকে পাই (রব যদি মিলিয়ে দেন) তাহলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে তারপর বাবা মাকে জানানো যাবে কী? এভাবে কী বিয়ে সহীহ হবে?

জড়িত সকল বিষয়ের জন্য আমি দয়া করে ইসলামিক ভিত্তিক স্পষ্ট এবং বাস্তবসম্মত গাইডলাইন চাই- কি করা উচিত, কোন সিদ্ধান্তগুলো ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য এবং কোনগুলো এড়ানো দরকার? আমার মানসিক শান্তি ও ঈমান দুটোই রক্ষা করার উপায় জানতে চাই। কারো সাথে পরামর্শ করার মতো এমন কেউ নেই। অনুগ্রহ করে আমাকে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করলে খুবই মেহেরবানি হতো উস্তাদজি ইনশাআল্লহ।

জাযাকুুমু্ল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়। 

আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)

নারী চাকরির খাতিরে ঘর থেকে বের হতে পারবে। তবে এর জন্য কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নিয়ম ও শর্তগুলো মেনে চললে নারীর জন্য ঘর থেকে বের হওয়া জায়েয হবে; অন্যথায় নয়। 
যেমন,
– যদি সত্যিকারে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে।
– চাকরিটা তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হতে হবে। যেমন, ডাক্তারি, নার্সিং, শিক্ষা, সেলাই কিংবা এ জাতীয় পেশা হতে হবে।
– কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।
– চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।
– কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।
– নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(১-৩)
প্রশ্নের বিবরণ মতে আপনার মা-বাবা আপনাকে বলছেন: "তুমি যদি বাইরে কাজ করে পড়াশোনা চালাতে পারো তাহলে পারবে; আর এভাবে না পারলে প্রব্লেম নাই অর্থাৎ তারা আপনাকে তখন পড়াশোনা করাতে ইচ্ছুক না।

সুতরাং এক্ষেত্রে পড়াশোনা না করে দ্রুত বিবাহের পরামর্শ থাকবে।

(০৪)
পাত্র দ্বীনদার কিনা,সেটা যাচাইয়ের জন্য বিস্তারিত জানুনঃ-  https://ifatwa.info/100035

প্রশ্নের বিবরণ মতে এভাবে বাবা মাকে না জানিয়ে শরীয়ত সম্মত পন্থায় বিবাহ করে পরবর্তীতে বাবা মাকে জানালেও বিবাহ শুদ্ধ হবে।

উল্লেখ্য যে  মাতাপিতা সন্তুষ্টি ও অনুমতি নিয়ে সবাইকে অগ্রসর হতে হবে।এবং মাতাপিতার সন্তুষ্টিই দুনিয়া ও আখেরাতের কল্যাণের উত্তম মাধ্যম।মাতাপিতাকে কষ্ট দিয়ে জীবনে সূখী হওয়া যাবে না।

তাছাড়া বৈধ ও ভালো কাজে মাতাপিতার নির্দেশ মান্য করাও ওয়াজিব।

সুতরাং আমরা পরামর্শ স্বরুপ বলবো যদিও উপরে উল্লেখিত পদ্ধতিতে বাবার মতামতকে উপেক্ষা করে বিবাহ হয়ে যাবে,তারপরেও এভাবে অভিভাবককে না জানিয়ে অথবা তাদের মতামতকে উপেক্ষা করে  বিয়ে করা  উচিৎ হবে না।

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...