আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
108 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
১.আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমার স্কিন প্রবলেম আছে।এই জন্য আমার আব্বু আমাকে বেগুন খেতে বারন করেছিলো।এমনিতে আগে বেগুন খেলে তেমন কোনো সমস্যা অনুভব করতাম  না। কিন্তু আজ পাশের  রুম থেকে এক বোন বেগুনের তরকারি রান্না করে দিয়ে গিয়েছিল তাই ভাবলাম বেগুন খেলে যেহেতু আমার সমস্যা হয় না তাই খেয়ে ফেলি। খাওয়ার পরে আমার শরীরে চুলকানি শুরু হয়।এক্ষেত্রে আমি কি আমার বাবার অবাধ্য হয়েছি।মানে আমার কি কবিরা গুনাহ হয়েছে?
২.নামাযে সঠিক উচ্চারণ আনার জন্য একই আয়াত বা শব্দ বার বার করে পড়লে কি নামাযের কোনো ক্ষতি হবে?
৩.আমার এক রুমমেটকে আমার একদমই সহ্য হয়না সে আমার থেকে বেশি আমল করলে আমার ভেতরে ভেতরে অসহ্য লাগে  এছাড়া অনন্য ক্ষেত্রেও এমন হয়।কিছু একটা হলেই সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর তখনই আমার তাকে অসহ্য লাগা শুরু হয়। এছাড়া তার কথা বার্তা  চালচলন কোনো কিছুই আমার ভালো লাগো না।অন্য কাউকে আমার এরকম অসহ্য লাগে না। আমি এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
এক্ষেত্রে আপনার বাবার নিষেধাজ্ঞা অমান্য করার গুনাহ হবে।

(০২)
লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 

মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।  

বিস্তারিত জানুনঃ-  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নামাজের মধ্যে কোন আয়াত/শব্দ ভুল উচ্চারণ হলে সে আয়াত বা সেই শব্দ ঐ রাকাতে পুনরায় পাঠ করা যাবে।

তবে আয়াত/শব্দ ভুল উচ্চারণ না হলে সে আয়াত বা সেই শব্দ পুনরায় পাঠ করা যাবেনা।

فتاوی عالمگیری:
"ذكر في الفوائد: لو قرأ في الصلاة بخطأ فاحش، ثم رجع وقرأ صحيحاً، قال: عندي صلاته جائزة وكذلك الإعراب".  (1 / 82، الفصل الخامس فی زلۃ القاری، ط؛رشیدیہ)
সারমর্মঃ-
কেহ যদি নামাজে ভূল তিলাওয়াত করে,অতঃপর পুনরায় শুদ্ধ করে পড়ে,তাহলে আমার নিকট জায়েজ হবে।

 حاشیۃ الطحطاوی علی الدر 
"وفي المضمرات  : قرأ في الصلاة بخطأٍ فاحش ثم أعاد وقرأ صحیحاً فصلاته جائزة". (1/267، باب مایفسد الصلاۃ، کتاب الصلاۃ)
সারমর্মঃ-
কেহ যদি নামাজে ভূল তিলাওয়াত করে,অতঃপর পুনরায় শুদ্ধ করে পড়ে,তাহলে তার নামাজ সহীহ হবে।

(০৩)
নিজেকে ছোট মনে করতে হবে,আল্লাহ ও রাসুলের নিষেধাজ্ঞার বিষয় ও আযাবের বিষয় স্বরন করে এসব থেকে বেঁচে থাকতে হবে।

প্রয়োজনে তার থেকে দূরে থাকতে পারেন।
অন্যরুমে থাকতে পারেন।
বা আলাদা বাসায়/ফ্ল্যাটে থাকতে পারেন।

কম কথা বলতে পারেন তবে দেখা সাক্ষাৎ হলে কমপক্ষে সালাম বিনিময় করবেন।

এক্ষেত্রে আরো করনীয় জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...