আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in পবিত্রতা (Purity) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার একটা পায়জামাতে হায়েজের দাগ লেগে শুকিয়ে গিয়েছিল। সেই পায়জামা সহ বেশ কিছু কাপড় ডিটারজেন্টে ভিজিয়ে রাখি। এরপর একে একে সবগুলা কাপড় ৩ বার করে পানি ভালোভাবে নিংড়িয়ে ধুয়েছি। এরপর রোদে শুকাতে গিয়ে দেখি পায়জামাতে হায়েজের দাগ লেগে আছে। এরপর সেই পায়জামাতে সাবান দিয়ে ভালো ভাবে ধুয়েও দেখি উক্ত দাগ উঠে নি ও এর পরিমান এক দিরহম পরিমানের চেয়ে বেশি। দাগ না উঠায় পায়জামা শুধু ২ বার ধৌত করি। কিন্তু পায়জামার সাথে ৩ বার ধৌত করা কাপড় গুলো আর ধৌত করি নাই। তাহলে-

১। দাগ লেগে থাকা পায়জামার সাথে ধোয়া কাপড় গুলো কি নাপাক হয়ে যাবে? উক্ত কাপড় গুলো কি পুনরায় ধুতে হবে?

২। দাগ লেগে থাকা পায়জামা কি পাক কাপড় হিসেবে গন্য হবে?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাপড়ে নাপাকি লাগার পর সেই নাপাকিকে দূর করতে হবে।যদি সাভাবিকভাবে নাপাকি দূর না হয়, তাহলে সাবার ডিটারজেন্ট পাওডার ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নাই। নাপাকির চিহ্ন থাকলে কাপড়ে কপড় নাপাক হবে না।
لما فى الفتاوى الهندية:
"و إن کانت شیئًا لایزول أثرہ إلا بمشقة بأن یحتاج في أزالته إلی شيء آخر سوی الماء کالصابون لایکلف بإزالته ... و یشترط العصر في کل مرة ویبالغ في المرة الثالثة."(الباب السابع في النجاسة وأحکامها، ج:1، ص:96، ط:مكتبه رشيديه)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) দাগ লেগে থাকা পায়জামার সাথে ধোয়া কাপড় গুলো নাপাক হয়ে না। উক্ত কাপড় গুলোকে পুনরায় ধৌত করতে হবে না।
(২) দাগ লেগে থাকা পায়জামাকে পাক কাপড় হিসেবে গন্য করা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...