আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (57 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার আব্বা কিছু টাকা দিয়ে একটা গরু কিনে এক লোককে বর্গা দেয়।বর্গা দেওয়ার সময় এভাবে চুক্তি হয়েছিল গরু আমাদের, লালনপালন তারা করবে, লালন পালনের খরচ তারা দিবে তবে অসুখ হলে চিকিৎসার টাকা আমরা দিব। আর গরু বিক্রির পর লাভ অর্ধেকে ভাগ হবে। এভাবে গরু লালনপালন করে ও কিছুদিন পর বাছুর হয়, পরে বাছুর সহ বিক্রি করে দেয়।এর মাঝে দুধ তারা নিয়ে নেয়।বিক্রির পর লাভ চুক্তি অনুযায়ী দু ভাগ করে দেওয়া হয়।
১. এখন এখানে কি লাভের টাকা নেওয়া জায়েজ হবে? উল্লেখ্য আমাদের গ্রামে গরু বর্গা দেওয়ার পদ্ধতি এটাই প্রচলিত।গ্রামের মানুষরা আহলে হাদিস। বর্গা দেওয়ার আগে জানতাম না এটা নাজায়েজ।
২. এটা নাজায়েজ হলে লাভ বাদ দিয়ে গরু কেনার মূল মূলধনও কি নাজয়েজ হবে?

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বৈধ পদ্ধতি সম্পর্কে বলা হয় যে,
  والحیلة فی ذلک أن یبیع نصف البقرة من ذلک الرجل ونصف الدجاجة ونصف بذر الفیلق بثمن معلوم حتی تصیر البقرة وأجناسھا مشترکہ بینھما فیکون الحادث بینھماعلی الشرکة کذا فی الظھیریة(فتاوی عالمگیری ۲: ۳۳۵)۔
যার কাছে বর্গা দিতে চাচ্ছে তার সাথে এভাবে চুক্তি করবে যে, তুমি এক বছর আমার পশুটি লালন পালন কর, আমি তোমাকে কথার কথা একশত টাকা দিব। তারপর এক বছর পর যদি মালিক বাছুর নিতে চায়, তাহলে একশত টাকা পরিশোধ করে বাছুর নিয়ে নিবে। আর যদি লালনপালনকারী বাছুর নিতে চায়, তাহলে একশত টাকা নেবার বদলে বাছুরটি নিয়ে নিবে উভয়ের সন্তুষ্টিতে। এভাবে চলতে থাকলে এতে কোন শরয়ী বিধিনিষেধ নেই।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৩৩৫)


হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ বলেন-এ পদ্ধতিটি হাম্বলী মাযহাবে জায়েজ রয়েছে।যেমনটা ইবনে তাইমিয়াহ রাহ বর্ণনা করেছেন। 
কোথাও যদি এটি ব্যাপক প্রচলন হয়, আর এ ছাড়া আর কোন পদ্ধতি সহজ না হয়, তাহলে উক্ত পদ্ধতিটি জায়েজ হত পারে।  {ইমদাদুল ফাতওয়া-৩/৩৪২-৩৪৩}
فى مجموعة فتاوى ابن تيمة-لو دفع دابته أو نخله إلى من يقوم به وله جزء من ثمانية صح. وهو رواية عن أحمد عن اختيارات 145، 146 ف 2/ 220، (مجموعة فتاوى ابن تيمة، كتاب البيع، باب الشركة

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গরু বর্গা দেওয়ার পর খাবার দাবার ও চিকিৎসা সকল খরচে দুনুজন শরীক থাকবে এবং লাভেও দুনুজন শরীক থাকবে, এভাবে হলে জায়েয হবে। হ্যা, লাভের পার্সেন্টেজ উভয়ের সম্মতিতে নির্ধারণ করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...