আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
197 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামুয়ালাইকুম ওরাহমাতিল্লাহি ওবারাকাতুহ
উস্তাজ কারো যদি কোনো মাসের ৭ তারিখ হায়েজ হয়। নিয়ম অনুযায়ী কোনো মাসে সে ৭ দিনে ভালো হয়,কোনো মাসে ৮ দিনে,সাদা বর্ণের স্রাব দেখে সে পবিত্রতা বলে ধরে নেয়।যে মাসে ৭ তারিখ হায়েজ হয়েছিল সে মাসে সে ১৫ তারিখ ভালো হয়েছে ভেবে সকল ইবাদত শুরু করে দেয়। তখন সাদা রঙের স্রাব দেখা গেছিল। কিন্তু ১৬ তারিখ রাতে আবার লাল বর্ণের স্রাব যায়। হায়েজের সময় সীমা অনুযায়ী এটা হায়েজের মধ্যে গণ্য হবে না?ঐ ব্যক্তি কত তারিখ থেকে পবিত্রতা ধরে নিবে?এই ব্যক্তি তার হায়েজ ভালো হলে বুঝবে কীভাবে যেহেতু সাদা স্রাব গিয়েও পরে আবার লাল স্রাব যায়?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকল প্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474

(وَمِنْهَا) النِّصَابُ أَقَلُّ الْحَيْضِ ثَلَاثَةُ أَيَّامٍ وَثَلَاثُ لَيَالٍ فِي ظَاهِرِ الرِّوَايَةِ. هَكَذَا فِي التَّبْيِينِ وَأَكْثَرُهُ عَشَرَةُ أَيَّامٍ وَلَيَالِيهَا. كَذَا فِي الْخُلَاصَةِ.
হায়েযের সর্বনিম্ন মেয়াদ ৩ দিন ৩ রাত। তিন দিনের কম রক্তস্রাব হলে সেটা হায়েয হিসেবে গণ্য হবে না। হায়েযের সর্বোচ্ছ মেয়াদ ১০ দিন১০ রাত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটি অস্পষ্ট। স্পষ্ট করে ইডিট করে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা উত্তর জানিয়ে দিবো।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাজ অস্পষ্ট বলতে বুঝি নি,আফওয়ান।
১.মূল প্রশ্ন হচ্ছে ঐ ব্যক্তি কত তারিখ পবিত্র হবে?
২.ঐ ব্যক্তি পবিত্র হলে বুঝবে কীভাবে?
by (814,680 points)
বলেছি, প্রশ্নটি ক্লিয়ার করে বুঝিয়ে বলতে। আমরা বারংবার প্রশ্ন পড়েও সমস্যা কি? তা বুঝতে সক্ষম হইনি। বিস্তারিত পরিস্কার করে উল্লেখ করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...