আসসালামু আলাইকুম,, আমার হাসবেন্ড একজন হাফেজ,, মাদ্রাসা লাইনে পড়াশোনা করা,, আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি,, দ্বীনের বুঝ অল্প যেটুকু আছে সেটুকুই মেনে চলার চেষ্টা করি,,,বিয়ের আগে যেমন সবকিছু দেখাচ্ছিলো,,বিয়ের পর সম্পূর্ন ভিন্ন, আমার হাসবেন্ড ৫ ওয়াক্ত নামাজ পড়ে না,,বাকি যেটুকু কয়ওয়াক্ত পড়ে তাও সেটা হাজিরা দেওয়ার মতো ৫ মিনিট ও লাগে না,,বাইরে যেদিন থাকে সেই দিন নামাজ কালামের কথা ভূলে যায়,,আবার মাঝে মাঝে কয় ওয়াক্ত জামাতে পড়ে,,,,
কথা বলতে গেলেই অশ্লীল অভদ্র ভাষায় সবাইকে গালিগালাজ করে,,ঘরে ঢুকেই আমার সাথে অনেক বাজে ব্যবহার করে,,সারাদিন রুমে শুয়ে থেকে ফোন চালায়,,অতিরিক্ত ফোনের নেশা,, আমি যখন তার কাছে যাই,, তখনও সারাদিন ফোন চালাই,,আমার সাথে তেমন কথাও বলেনা,,,
মা বাবা, পরিবারের কাউকে কোনো সম্মান দেয়না,,আমার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে,,আমার পরিবার তার সাথে মিশতে চেয়েছে, কিন্তু সে সম্পর্ক রাখবে না,,,তার ইনকাম মাসে ৪৪ হাজার, তারও বেশি,, তবু আমি আমার কোনো প্রয়োজনীয় জিনিস তার কাছে ৪/৫ মাস ধরে চাইতে হয় তারপর দেয়, কখনো দেয়না,,,আমি কোনো বিলাসিতা করিনা,,,আমার মা বাবার একটা মাত্র মেয়ে আমি তারা আমার বাড়ি আসতে পারে না,,বিয়ে হয়েছে একবছর, কখনো আমার বাড়ি তারা আসতে পারিনি,,আমার হাসবেন্ড এর পরিবার আত্মীয়তা রক্ষা করে না,,,গ্রামে জায়গা জমি নিয়ে মামলা,,আর মারামারি কাটাকাটি চলে তাদের সাথে,,সেই বাড়িতে কোনো পর্দার পরিবেশ নেই,,,
এমন পরিস্থিতিতে আমার এইখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে,,সবথেকে বড় কারন হাসবেন্ড নামাজ পড়েনা,,আমি ডেকে দিলে বা নামাজ পড়তে বললে রাগ দেখায়,,তার মধ্যে অনেক অসততাও রয়েছে,, তার সাথে থাকতে গিয়ে আমি দ্বীনের পথ থেকে সরে যাচ্ছি,, ,,আমাকে বিয়ের জন্য যে বায়োডাটা দিয়েছিলো সেখানে অনেক মিথ্যা বলা হয়েছিল,, যেটা বিয়ের পর জানতে পারি,,তাও তাকে ক্ষমা করে দিয়েছি এই ব্যাপারে।এখন দিনের পর দিন সে বেনামাজি হয়ে যাচ্ছে, অসততা,, অকথ্য ভাষায় গালিগালাজ,,মাত্রাতিরিক্ত ফোনের নেশা,,আমার প্রতি কোনো দায়িত্বশীলতা না থাকা,,সবকিছু আমাকে অনেক কষ্ট দিচ্ছে,,
এমন পরিস্থিতিতে আমার করণীয় কি??
নিজের দ্বীনের পথে টিকে থাকার জন্য আমি কি এখান থেকে বের হয়ে যেতে পারবো?