আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাদ। আমি একটি মেডিকেল কলেজে পড়াশোনা করি। ৫ নভেম্বর কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। সেখানে ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিনিময়ে কর্তৃপক্ষ আমাদেরকে গেঞ্জি, ক্যাপ, সকালের ও দুপুরের খাবার এবং গিফটস দিবে (এগুলোর মূল্য হিসেব করলে ২০০ টাকার বেশি হবে)।পাশাপাশি এই অনুষ্ঠানে রাতে বিভিন্ন আয়োজনও থাকবে (নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি)।
এখন উস্তাদ শুধু গিফট এবং খাবারের জন্য আমি যদি ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি, এটা কি নাজায়েজ হবে উস্তাদ? আমি শুধু খাবার এবং গিফট আনবো। এটা কি নাজায়েজ হবে উস্তাদ? অনুগ্রহ করে একটু জানাবেন ইনশাআল্লাহ্।

1 Answer

0 votes
by (765,990 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه رَضِىَ اللهُ عَنْهُمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لَا تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلَا بِالنَّصَارٰى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الْإِشَارَةُ بِالْأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الْإِشَارَةُ بِالْأَكُفِّ. رَوَاهُ التِّرْمِذِىُّ

আমর ইবনু শু‘আয়ব তাঁর পিতার মাধ্যমে তাঁর পিতামহ হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য জাতির সাথে সাদৃশ্য করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইয়াহূদী ও খ্রিষ্টানদের সাথে সাদৃশ্য করো না। কেননা ইয়াহূদীরা অঙ্গুলির ইশারায় সালাম দেয়, আর খ্রিষ্টানরা হাতের তালু দ্বারা সালাম করে।

(হাদীসটির হুকুম হাসান : তিরমিযী ২৬৯৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১৯৪, আল জামি‘উস্ সগীর ৯৫৬৫, সহীহুল জামি‘ ৫৪৩৪, আল মু‘জামুল আওসাত্ব ৭৩৮০, ইরওয়া ১২৭০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭২৩।)
,
 قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ " 
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তরভুক্ত (হয়ে যাবে)।
(হাদিস টির হুকুম হাসান : আবূ দাঊদ ৪০৩১, মুসনাদে আহমাদে এরূপ শব্দে হাদীসটি নেই; আল জামি‘উস্ সগীর ১১০৯৪, সহীহুল জামি‘ ৬১৪৯, ইরওয়া ২৬৯১। 

https://ifatwa.info/97730/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
বর্ষপূর্তি অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ হওয়ার দরুণ নাজায়েয ও হারাম হিসেবেই বিবেচিত হবে। হ্যা, কেউ যদি এই নিয়তে বর্ষপূর্তি অনুষ্টানের আয়োজন করে যে, রাব্বে কারীম গত এক বৎসর নেক ও উত্তম কাজ করার তাওফিক দিয়েছেন, এবং সে উপলক্ষ্যে ভালো ও উত্তম কোনো কাজের আয়োজন করে, এবং তাতে কোনো গায়রে শরয়ী বিষয় না থাকে, তাহলে তখন কিছু সংখ্যক উলামায়ে কেরাম সেটার রুখসত দিয়ে থাকেন।

সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় মূলক কোনো প্রতিষ্ঠানের (বিশেষত দ্বীনি প্রতিষ্ঠান) বর্ষপূর্তি অনুষ্টানের আয়োজন নিষিদ্ধতার আওতাধীন হবে না।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সেখানে টাকা দেয়া যদি বাধ্যতামূলক হয়,সেক্ষেত্রে আপনি যদি শুধু গিফট এবং খাবারের জন্য ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন,সেক্ষেত্রে খাবার ও গিফট গ্রহণ নাজায়েজ হবেনা।

তবে অনৈসলামিক অনুষ্ঠান গুলোতে কোনোক্রমেই অংশগ্রহণ করা যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ বাধ্যতামূলক না। আমি মূলত খাবার এবং গিফটের জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। কোনো অনুষ্ঠানে আমি থাকবো না। তাহলে কি রেজিস্ট্রেশন করা জায়েয হবে?
by (765,990 points)
টাকা দেওয়া বাধ্যতামূলক না হলে সেখানে টাকা না দেওয়ারই পরামর্শ থাকবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...