আমার মা গত বছর মারা গেছেন। মানুষ মারা গেলে রুহের জগতে চলে যায় এবং দুনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন হয় বলেই জানি। কিন্তু মাঝে মধ্যে আমাকে আমার মা স্বপ্নে অনেককিছু বলে। আমার বাবা, চাচী, চাচাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে স্বপ্নে কিছু বলেন, পরামর্শ দেন।
সাম্প্রতিক ২ টা স্বপ্নে উদাহরণ দিই।
১। শীত আসতেছে। আমাকে স্বপ্নে ঐদিন বললেন যে, শীতে একটা ভালো মোটা সুয়েটার কেনার জন্য।
২। কিছুদিন আগে আমার আব্বা অসুস্থ হয়েছিলেন। খাওয়া-দাওয়ার একটু সমস্যা হচ্ছিলো। আমার চাচীকে স্বপ্ন বলেছেন- আমার আব্বার জন্য রান্না-বান্নার কাজে একটু সহায়তা করতে। আব্বার যেন খাবার-দাবারের সমস্যা না হয় সেজন্য খেয়াল রাখতে।
বি:দ্র: আমরা যৌথ ফ্যামিলির মত অনেকটা। চাচা, চাচীদের সাথে ভালো সম্পর্ক।