আসসালামু আলাইকুম উস্তাদ
১। আমি মেহেদী পাতা গুঁড়ার বিজনেস করি অনলাইনে, মেহেদী খাঁটি কিনা সেটা যাচাইয়ে আমি সর্বাত্মক চেষ্টা করি। শতভাগ খাঁটি মেহেদী গুড়া আনার চেষ্টা করি। আমি একজনের কাছ থেকে মেহেদী গুড়াটা আনাই, উনি বলেছেন উনার মেহেদী শতভাগ খাটি, এখানে শুধু মেহেদী পাতা গুড়াই আছে। কোনো ক্যামিকেল নেই, এটা আনার পর আমি নিজেও ব্যবহার করেছি, গাছের মেহেদী যে কালার দেয় সেরকমই কালার দেয়। সাদা চুল কে হালকা লাল করে। কয়েকবার দিলে লাল গাড়ো হয়। আর কালো চুলে হালকা লাল আভা পরে সেটা রোদে গেলে দেখা যায়, এমনিতে বুঝা যায় না। মেহেদী গুড়া খাটি কিনা সেটার জন্য আমি নিজে ব্যবহার করেছি, আর বাজে কোনো রিয়েকশন করে নি। আর এখন পর্যন্ত যত সেল করেছি পজিটিভ রিভিউ এসেছে, বেজাল আছে একজনও বলেনি। আমি কি এই মেহেদিটা ১০০% খাঁটি বলে বিক্রি করতে পারবো? যার কাছ থেকে এনেছি তাকেও আমি অনেকবার জিজ্ঞেস করেছি এটা শতভাগ খাঁটি কিনা, উনি প্রত্যেকবারই বলেছেন ১০০% খাঁটি কোনো কেমিক্যাল মেশানো নেই। আমি কি এটা ১০০% খাটি বলে সেল করতে পারবো?
২। আর উস্তাদ ইন্ডিগো নামে এক ধরণের গাছ আছে, যেটার পাতা চুলে দিলে চুল কালো হয়। এই পাতার গুড়াটাকি ব্যবহার করা জায়েজ? যেহেতু এটা গাছের পাতা, আর চুলে দিলে চুল কালো হয়।