আসসালামু আলাইকুম। আমি আপনাদের ফতোয়া ফলো করি। সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। সম্প্রতি একটা জিনিস জেনেছি আগে জানতাম না। আপনারা এটা একজনকে ফতোয়া দিয়েছেন যে,
"যেই খাবারটি হারাম।সেটা খাওয়া যাবে না, খেলে গোনাহ হবে।এরকম খাবারে বিসমিল্লাহ বললে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ হবে,এমনটা জানার পরও যদি কেউ হারাম খাবারকে বিসমিল্লাহ বলে ভক্ষণ করে নেয়,তাহলে এটার দ্বারা অবশ্যই সে কাফির হয়ে যাবে।নতুবা গোনাহ হলেও সে কাফির হবে না।"
এই কথাটার মানে কি? একটু যদি বুঝায়ে দিতেন।
১) কেউ যদি জানে যে, হারাম খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, তাও ভুলবশত বা অভ্যাসগত ভাবে হারাম খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ফেলে, তাহলে কি সে কাফির হয়ে যাবে?
২) আমার এক বন্ধুর হারাম রিলেশন আছে। সে তার আর তার জি এফ এর ছবি আমাদের দেখিয়েছিল। আমাদের মধ্যে একজন ছবি দেখে বলেছিল যে, বাহ! মাশাল্লাহ। তোদের মানাইছে ভালো। কেউ কেউ হয়তো আলহামদুলিল্লাহ ও বলেছিল বন্ধুর রিলেশন হওয়াতে। আবার সেই বন্ধু বললো তার জি এফ এর সাথে দেখা করতে যাবে অমুক দিন ইন শা আল্লাহ। হারাম কাজে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইন শা আল্লাহ বলাতে কি ঈমানে কোনো সমস্যা হবে?
৩) আমি এভাবে প্রশ্ন করাতে কি আমার ঈমানে কোনো সমস্যা হবে?
দয়া করে বুঝিয়ে দিবেন।