আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম।
একটা মেয়েকে বিয়ে করবো। পরিচয় আছে কিছু দিনের। মেয়ের সাথে তালাক নিয়ে কিছু কথা হয়েছিল। তা তুলে ধরছি। আমি এই ব্যাপারে জানি না। বিয়ের পরেও নাকি কিভাবে তালাক হয়। এখানে প্রশ্ন করার জন্য আমার এক ভাই বললো।  দয়া করে যদি বলতেন কোনো সমস্যা হবে কিনা?

১) ঝগড়া করে মেয়ে বলেছিল আমাকে, তোমার সাথে আমার তালাক হয়ে গেছে।  আমিও বলেছি। ওকে।" আমাদের ওটা হয়ে গেছে"। আমি ওটা বলে তালাক বুঝাইছি। কিন্তু তালাক উচ্চারণ করিনি।  এটা বলা তে কি বিয়ের পরে কোনো শর্তযুক্ত তালাক হবে?
২) আমি মেয়েকে বলেছি " আমাদের না ওটা ( তালাক) হয়ে গেছে তাইলে আবার আসছো কেন?? " আমাদের  ওটা হয়ে গেছে তাহলে বিয়ে করার দরকার নাই আমাকে"। তালাক উচ্চারণ করিনি আমি। এভাবে বলার কারনে কি বিয়ের পরে কোনো তালাক হবে?
৩) আমি একদিন মেয়েকে বলতেছিলাম মজা করে যে, বিয়ে করলে  তুমি ওটা ( এখানে ওটা বলতে তালাক বুঝিয়েছিলাম)। তালাক উচ্চারণ করিনি। আর কিছু বলেছিলাম কিনা মনে পড়ছে না। আমার এমন করে বলা তে বিয়ের পরে কোনো শর্তযুক্ত তালাক হবে?
৪)  প্রশ্ন গুলা একই রকম। কারন ম্যাসেজ এ যা কথা হয়েছে তাই তুলে ধরলাম। এখন এই মেয়েকে কি বিয়ে করতে পারবো কিনা? নাকি কোনো সমস্যা হবে বিয়ের পরে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের পূর্বে বিয়ের সাথে সম্বন্ধযুক্ত করে তালাক দিলে, তালাক পতিত হবে।
مأخَذُ الفَتوی
لما في الفتاوى الهندیة:
إذا أضاف الطلاق إلى النكاح وقع عقيب النكاح نحو أن يقول لامرأة: إن تزوجتك فأنت طالق أو كل امرأة أتزوجها فهي طالق ۔۔۔ وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق ولا تصح إضافة الطلاق إلا أن يكون الحالف مالكا أو يضيفه إلى ملك - (الفتاوي الهندية:١/٤٢٠)

فتاوی دارالعلوم دیوبند
جواب نمبر: 58284
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5554


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এদ্বারা শর্তযুক্ত তালাক হবে না।
(২) এদ্বারাও শর্তযুক্ত তালাক হবে না।
(৩) এদ্বারা শর্তযুক্ত তালাক হবে না।
(৪) এদ্বারা শর্তযুক্ত তালাক হবে না।

সুতরাং প্রশ্নের বিবরনমতে বিয়ের পর তালাক জাতীয় কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...