আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
114 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম, আমার খালাতো বোন গত এক মাস মেডিকেলে ভর্তি থেকে গতকাল মারা গিয়েছেন,, উনার চিকিৎসার যাবতীয় ভার আমার উপর ছিলো,, উনি উনার ফ্যামিলিকে মানে উনার হাজবেন্ড, ছেলে, মেয়ে কে না জানিয়ে উনার মা এর কাছে ২লাখ টাকা জমিয়েছেন অনেক বছর লাগিয়ে,,, উনার চিকিৎসার জন্যে সেইখান থেকে ১লাখ টাকা আমার কাছে জমা রাখেন যেহেতু আমি ই উনার যাবতীয় সব করতেছিলাম তাই টাকা আমাকে দিয়ে রেখেছিলেন যেখানে যা লাগে তা যেন দিতে পারি,,, উনার ১লাখের থেকে এখন আর কিছু টাকা বাকি আছে আমাদের কাছে উনি তো মারা ই গেলেন।।। তো এই টাকার হিসেব রাখতে গিয়ে আমার মনে হচ্ছে ৬০০-৮০০টাকার এদিক সেদিক হতে পারে, আমি হিসেব করতাম উনার টাকার কোথায় কতো যাচ্ছে,,, তাই আমি নিজে থেকে ২০০০টাকা উনার টাকার সাথে মিলিয়ে রেখেছি,, আমার দ্বারা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে বললাম ৬০০-৮০০টাকার একদিন হিসেব মিলাতে পারি নাই তাই আমার নিজের টাকা থেকে ২০০০টাকা দিয়ে রেখেছি আমার পরিবারের বড় যারা আছেন তাদের কাছে, তো যিনি মারা গেছেন উনার ও কিছু টাকা রয়ে গেছে আর আমার এই ২০০০টাকা,, এখন আমার পরিবারের মানুষ চাচ্ছে এই টাকা দিয়ে উনার নামে গরিব মানুষদের খাওয়াতে এতে উনার পরিবারের মানুষের ও মতামত আছে,, আমার প্রশ্ন হচ্ছে উনার স্বামী বা ছেলে মেয়েদের এই টাকা না দিয়ে এইভাবে গরীব মানুষদের খাওয়ানো ঠিক হবে কিনা,, আর আমি যেটা করেছি সেটা ঠিক আছে কিনা? আর হচ্ছে উনার আরো জমানো ১লাখ টাকা যে আছে উনার আম্মার কাছে, সেই টাকা উনার স্বামী, ছেলে মেয়েকে কতোটুকু করে দিবে? এইখানে বলে রাখি উনার আম্মা চাচ্ছেন না উনার এই টাকার ব্যাপারে উনার স্বামী, ছেলে, মেয়েদের জানাইতে, আমাদের কে বলছে এখন কিছু না বলতে

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।

মানুষ মৃত্যুর পর কে ওয়ারিছ হবে? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

মানুষ তার জীবদ্দশায় যেভাবে ইচ্ছা সম্পদ বন্টন করে দিতে পারবে। তবে তখন নিজ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা উচিত। তবে ওয়াজিব নয়। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার কাছে বা ঐ মৃত মহিলার মায়ের কাছে যা কিছুই জমা আছে, সবকিছুর মালিক উক্ত মৃত মহিলার জীবিত ওয়ারিছবৃন্দ। হ্যা, ওয়ারিছদের সম্মতিতে যে কোনো কাজে ব্যবহার করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...