আসসালামু আলাইকুম উস্তায।
একজন ছেলের সাথে বিয়ের আলোচনা করেছিলাম। কিন্তু, আমাদের মানসিকতা,আমাদের পড়াশোনা-পড়াশোনা সংক্রান্ত সাবজেক্ট ও এবং পারিবারিকভাবে ও মিলেনি। তাই ব্যাপারটা ক্লোজ করে দিয়েছিলাম।
তারপর আজকে মনে মনে নিয়ত এবং প্রমিজ করে ফেলি যে আল্লাহ যদি তাকে আমার জন্য কল্যাণের মনে করেন ইন ফিউচার তাহলে তাকে বিয়ে করে নেবো।
তারপর আবারও ভেবে দেখলাম যে তার সাথে আমার চাওয়া এবং সাবজেক্ট মিলে না। তাই আমি তাকে বিয়ে করতে চাই না।
এখন আমি যদি মন থেকে তার চিন্তা পুরোপুরি বাদ দিয়ে, নিজের মনের মতো লাইফ পার্টনার এর জন্য দু'আ করি তাহলে কি আমার মনে মনে যে প্রমিজ করেছিলাম তার জন্য পাপ হবে?
যেহেতু ফিউচার অনিশ্চিত!