বাবা মাকে না জানিয়ে আমাকে সে বিয়ে করে নিজের খালার বাসায়। সে তার পরিবারকেও জানায় নি। কিন্তু কবুল বলেছে। পরে আমি যখন তাকে আমাকে নিয়ে যেতে বলি, আমাকে সে নিতে চাই না। বিয়ের কোন কাগজ নেই। আমি তার কাছে কাগজ চাইলে বলেছিল বিয়ের কাগজ বানায় নি সে। এখন সে বিদেশে থাকে। ইসলামিক মতে কি আমাদের বিয়ে হয়েছিল? আর সে তো আমাকে নিতে চাই না। এখন আমার করনীয় কি? অন্য কোথাও বিয়ে করা যাবে?