আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
174 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (23 points)
আসসালামু আলাইকুম।
৯ ঘণ্টা ডিউটির মধ্যে ১ ঘণ্টা ব্রেক থাকে, অর্থাৎ ৮ ঘণ্টার কাজের সময় ম্যানেজমেন্টকে দেখাতে হয় যে কর্মচারী এই সময়টায় কাজ করেছে।
তবে কাজ তো সবসময় ধারাবাহিকভাবে আসে না।

কখনও ফাঁকাও থাকতে পারে, আবার কোনো সময় কর্মচারী একটু বিশ্রামও নিতে পারে।
আবার কখনো কখনো কাজের চাপ এত বেশি থাকে যে ৮ ঘণ্টার জায়গায় ৮.৫ বা ৯ ঘণ্টা পর্যন্তও কাজ করতে হয়।
এসবের সঠিক রিপোর্ট রাখা সম্ভব হয় না।

মাসের শেষে বা সপ্তাহ শেষে রিপোর্টে দেখাতে হয় যে কর্মচারী ৮ ঘণ্টার মধ্যে অন্তত ৭.৫ ঘণ্টা কাজ করেছে।
না হলে কোনো একজন কর্মচারীর চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে (কারণ একটি টিমে যদি ১২-১৫ জন থাকে এবং ১৫ জনই ০.৫ ঘণ্টা করে কম কাজ করে, তবে মোট ৭.৫ ঘণ্টার ঘাটতি হয়। তাই একজনকে বাদ দিয়ে তার কাজ অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়)।

এই রিপোর্টটা আমাকে তৈরি করে দিতে হয়, যা আমার বসরা জানেন। কিন্তু হায়ার ম্যানেজমেন্ট সরাসরি জানেন না।
এমন অবস্থায় আমার চাকরি কি হালাল হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অফিস টাইমে কি ব্যক্তিগত কাজ করা যাবে কি? এমন প্রশ্নের জবাবে বলা যায়,
চাকুরীতে জয়েন হওয়ার পর ঐ চাকুরীজীবিকে 'আজিরে খাস' বলা হয়। আজিরে খাস ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ করা ব্যতিত অন্য কোনো কাজ করা জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9353

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি অফিসের লোকজন কখনো ৮ ঘন্টা বা তার চেয়ে বেশী আবার কখনো ৮.৫ ঘন্টা বা ৯ ঘন্টাও কাজ করেন। যদি অফিসের কাজে কোনো প্রকার ব্যাঘাত কখনো না ঘটে, ইচ্ছাকরে কেউ কাজ ফাঁকি বা অলসতা না করে, তাহলে আপনি প্রশ্নে উল্লেখিত বিবরণের আলোকে রিপোর্ট তৈরী করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
যিনি রিপোর্ট করেন তিনি জানেন না কে কি করেন কাজের সময়। কিন্তু চোখের দেখায় অনেকে ৬ ঘন্টা বা ৭ ঘন্টা ডিউটি করে৷ কিন্তু রিপোর্টে দেখাতে হয় যে ৭.৫/৮ ঘন্টা কাজ করেছে। এভাবে দেখানো কি জায়েজ হবে? চাকরি কি হালাল হবে?
by (814,710 points)
কমবেশ করা জায়েয হবে না। গড়ে একজন চাকুরীজীবি যত ঘন্টা কাজ করেন, তত ঘন্টাই লিখে দিতে হবে। অতিরিক্ত লিখে দেয়া যাবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...