ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2091
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইযহান অর্থ, ভুলিয়ে দেওয়া।আর মাহবীর শব্দের সঠিক কি জানা যাচ্ছে না তবে তাতে মন্দ কিছু মনে হচ্ছে না। সুতরাং ইযহান মাহবীর নাম না রাখাই উচিত বরং নবী বা সাহাবীদের নাম থেকে কোনো নাম সিলেক্ট করে নেওয়া উচিত।
অনলাইন ভিত্তিক আরবী ডিকশনারি al-maany তে বর্ণিত রয়েছে,
- أذهن (المعجم الرائد)
- أذهن - إذهانا
1-أذهنه عن الأمر : أنساه إياه
- ذهان الشّيخوخة (المعجم عربي عامة)
- (طب) مرض عقليّ يصاحب الشيخوخة ولا ينتج عنها بالضرورة
ইমতিনান শব্দের অর্থ হল, নেয়ামত সমূহ।
নিফাস অবস্থায় মা নবজাতকের এবং ছোট বাচ্চার হেফাজতের আমল হিসেবে তিনকুল, আয়তুল কুরসি পাঠ করতে পারবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/389