আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)

আসসালামু আলাইকুম 

আমি কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম আমার ভাই এর বিষয় এ,যার জবাবে

আলহামদুলিল্লাহ!

এক দুই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, তবে তিন তালাকের পর আর স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না বরং স্ত্রী হারাম হয়ে যায়,

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

 فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠] 

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

 

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

যেহেতু আপনার ভাই!

একটি নোটিশে সাক্ষর করে স্ত্রীর নিকট পাঠায়, যেই নোটিশের বিবরণ নিম্নরূপ ছিলো, '১ তালাক, ২তালাক ,৩ তালাক, বাইন তালাক দিলাম।' এদ্বারা তিন তালাক পতিত হয়ে যাবে। তিন তালাক পতিত হওয়ার পর শরয়ী হালালা ব্যতিত যেহেতু আর সংসার করা সম্ভবপর নয়, তাই পরবর্তীতে আপনার ভাই যেই সংসার স্থাপন করেছেন, সেটা অবৈধ। আগত সন্তানটাও অবৈধ হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)
--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

এখন আমার প্রশ্ন , দিত্বীয় বার বিয়ে ( যা আপনার মতে জায়েজ হই নি) সেই বিয়ের যেই দেন মহর ছিলো সেটা কি সম্পুর্ণ আদায় করতে হবে?দিত্বীয় বার মেয়ের পক্ষের লকেরা জোর পুর্বক অনেক গুলো টাকা মহর বাধে ! 

আপনার মাসালা মতাবেক আমি বাচ্চা হওয়া মাত্রই তাকে আলাদা করে দিয়েছি এবং তালাকের অফিসিয়াল প্রসেস শুরু করে দিয়েছি।

এই অবস্থায় কি আমার দিত্বীয় বিয়ের পুরো দেন মহর পরিশোধ করা আবশ্যক ?

আর যদি দিতে হয় আমি এখন ছাত্র অবস্থায় পরিশোধ করার সাবলম্বি নই।পরবর্তীতে সাবলম্বি হয়ে পরিশোধ করলে কি হয়ে যাবে?

এখন এই পরিস্থিতি তে আমার কি করনীয় ? দেন মহর এর বেপারে জানঅতে চাই ।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠] 

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]

وأما المطلقة ثلاثا إذا جامعها زوجها في العدة مع علمه أنها حرام عليه ومع إقراره بالحرمة لا تستأنف العدة ولكن يرجم الزوج والمرأة كذلك إذا قالت علمت بالحرمة ووجدت شرائط الإحصان.(الفتاوى الهندية،كتاب الطلاق،الباب الثالث عشر في العدة،ج:1،ص:585)

সারমর্মঃ-
তিন তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে ইদ্দতের মধ্যে যদি তার স্বামী হারাম জানা সত্ত্বেও সহবাস করে,সেক্ষেত্রে নতুন করে ইদ্দত পালন করতে হবেনা। তবে স্বামী এবং স্ত্রীকে প্রস্তরাঘাতে মৃত্যুদন্ড দেয়া হবে। যদি তারা বলে যে আমরা হারাম হওয়া সম্পর্কে জানতাম এবং ইহসানের শর্ত পাওয়া যায়।

ومفاده أنه لو وطئها بعد الثلاث في العدة بلا نكاح عالما بحرمتها لا تجب عدة أخرى لأنه زنا۔وفي البزازية:طلقها ثلاثا ووطئها في العدة مع العلم بالحرمة لا تستأنف العدة بثلاث حيض ويرجمان إذا علما بالحرمة ووجد شرائط الإحصان.(رد المحتار،كتاب الطلاق،باب العدة، مطلب في وطء المعتدة بشبهة،ج:5،ص:200)

সারমর্মঃ-
তিন তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে ইদ্দতের মধ্যে যদি তার স্বামী হারাম জানা সত্ত্বেও সহবাস করে,সেক্ষেত্রে নতুন করে ইদ্দত পালন করতে হবেনা। কেননা এটি যেনা।
বাযযাযিয়াহ এর মধ্যে আছে, কেহ তার স্ত্রীকে তিন তালাক দিলো,অতঃপর তিন তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে ইদ্দতের মধ্যে তার স্বামী হারাম জানা সত্ত্বেও সহবাস করলো,সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রীকে প্রস্তরাঘাতে মৃত্যুদন্ড দেয়া হবে। যদি তারা বলে যে আমরা হারাম হওয়া সম্পর্কে জানতাম এবং ইহসানের শর্ত পাওয়া যায়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনার ভাই যে দ্বিতীয়বার সেই মহিলাকে বিবাহ করেছিল, সে বিবাহ যেহেতু শুদ্ধ হয়নি, তাই সেই বিবাহের মোহরানা ধার্য করাও শরীয়তের দৃষ্টিতে শুদ্ধ হবে না।

এক্ষেত্রে পুরো ঘর সংসারই জেনার সংসার বলে বিবেচিত হবে।

উক্ত মোহরানা প্রদান করা আপনার ভাইয়ের উপর আবশ্যক নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...