আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
133 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু

আমার স্বামী আমাকে ১ তালাক দিয়েছে

এখন আমি কী উনার কাছে আর ফিরে যেতে পারব না?

আমাকে কী হিল্লা বিয়ে করতে হবে? কি করব , কিছুই বুঝতে পারছী না।আসমান ভেঙ্গে পড়ছে

আমি জানি না।এ বিষয়ে জানতে চাই বিস্তারিত।

1 Answer

0 votes
by (765,300 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

তালাক এটি খুবই মারাত্মক একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যে,  আল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

হাদীসে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার স্বামী যদি আপনাকে স্পষ্ট বাক্যে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে এক তালাকে রজয়ী পতিত হয়েছে।

এক্ষেত্রে ইদ্দত-এর (৩ হায়েজের) মধ্যেই আপনাকে ফিরিয়ে নিতে চাইলে মৌখিক ভাবে ফিরিয়ে নিলাম বললেই হবে,অথবা আপনার সাথে স্বামী সুলভ দৈহিক আচরণ করলেই হবে।

আর যদি ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চায়,সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে। 

রজ'আত সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

আর যদি আপনার স্বামী আপনাকে অস্পষ্ট বাক্যে তালাক দিয়ে থাকে, সেক্ষেত্রে এক তালাকে বায়েন পতিত হয়েছে।
এমতাবস্থায় আপনাকে ফিরিয়ে নিতে চাইলে সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আসসালামুয়ালাইকুম 

উনি আমাকে কাগজে লিখিতভাবে ১ তালাক দিয়েছে
এখন ইদ্দত পালনের পর অন্য কোথাও বিয়ে করতে পারব নাকি বাকি ২ তালাকের অপেক্ষা করতে হবে?
by (765,300 points)
ইদ্দতকাল অতিবাহিত হওয়ার আগে আপনার স্বামী আপনাকে ফিরিয়ে না নিলে আপনি ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর চাইলে অন্য কোথাও বিয়ে করতে পারবেন। 
by (0 points)
edited by
ওয়া আলাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আলহামদুলিল্লাহি ওয়াস স্বলাতু ওয়াস সালামু 'আলা রসুলিল্লাহ।
আপনার স্বামী আপনাকে যে তালাক দিয়েছে তা হচ্ছে ত্বলাক্বে রজয়ী। আপনাকে এ বিষয়ে তালাক দেয়ার পর বিস্তারিত জানানো হয়েছিল। 

আর এর বিপরীতে আপনি যে সকল মিথ্যাচার ও প্রতারণা করেছেন, বেপর্দা-বেহায়া হয়ে বাহিরে ঘুরাফিরা করে আইওএম এর সম্মান নষ্ট করেছেন  (কেননা অনেকেই জানে আপনি আইওএমের ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত ছাত্রী)  এবং আপনার প্রাক্তন স্বামীর যে সকল অর্থ-সম্পদ আত্মসাৎ ও বিশ্বাসঘাতকতা করেছেন এসকল কিছু হয়ত একদিন ঠিকই আপনার হিসাবের আওতায় আসবে। 

তবে আপনাকে আইন-কানুন এবং ইমান ভঙ্গের বিষয়ে জানানোর পরেও আপনি একজনের নামে গায়রুল্লাহর কাছে মিথ্যা দাবী নিয়ে ফয়সালা চেয়েছেন, এতে আপনার ঈমান ভাঙ্গবে কিনা, অথবা করনীয় কী, সে বিষয়ে ফতওয়া বিভাগে প্রশ্ন করে জেনে নিতে পারেন। সেই সাথে এটাও জেনে নিবেন, টয়লেটের পানি মিশ্রিত হয়, নিশ্চিতভাবে জানার পরেও এমন হাউজ থেকে পানি দিয়ে রান্না করা খাবার নাপাক হয় কিনা, কিংবা ওজু গোসল করলে তা আদায় হবে কিনা? 

ওয়াল্লাহু আ'লামু বিস স্বওয়াব।


আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...