আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
133 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ। এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করছি। বোনটির স্বামী প্রায় ১২ বছর যাবৎ নিজের ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ায় জড়িত। বোনটি ১২ বছর যাবৎ তার স্বামীকে এসব থেকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করেছে কিন্তু তাও তার স্বামী ফিরে আসেনি। স্বামীর পরিবারের  সবাই এসব বিষয়ে অবগত এমনকি যে ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ায় জড়িত সেই ভাই পর্যন্ত সব জানে তাও কেউ তাদের এসব কাজে বাধা দিচ্ছে না। পরিস্থিতি এমন যে, সবাই দেখছে শুনছে কিন্তু কেউ এটাকে গুনাহ বলেই মনে করছে না। বোনটির দুইটি কন্যা সন্তান রয়েছে। এজন্য স্বামীকে ছেড়েও যেতে পারছে না। এমনকি স্বামীও তাকে ছেড়ে যেতে দিচ্ছে না।
১. এই পরিস্থিতিতে বোনটির কোন আমল দ্বারা স্বামীকে ফিরিয়ে আনতে পারে?
২. কোন আমল করলে ওই মহিলাটির উপর আল্লাহর শাস্তি আসবে। যেহেতু মহিলাটি বোনটির স্বামীকে বশীকরণের জাদু করে রেখেছে।
৩. কি আমল করলে মহিলাটি বোনটির স্বামীকে ছেড়ে দিবে এবং আল্লাহর সাহায্য আসবে।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।

আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সুতরাং বর্তমান পরিস্থিতে স্বামীকে বুঝিয়ে এই গোনাহের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন।ধর্য্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন।আল্লাহর কাছে স্বামীর হেদায়েতের জন্য দু'আ করুন। এ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/295

(২) ঐ মহিলা সম্পর্কে আল্লাহর কাছে হেদায়েতের দু'আ করুন। আল্লাহ অবশ্যই বিহিত ব্যবস্থা করবেন।
(৩) স্বামীকে ছেড়ে দেওয়ার কোনে প্রয়োজন নেই  বরং আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...