আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
153 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম।
আমি সরকারি রিসার্চ ফান্ড থেকে একটি প্রজেক্টের জন্য বেশ কিছু টাকা পেলেও আমার রিসার্চের খরচ আমার প্রফেসর বিয়ার করছেন, উনি নরমালি ওনার সব স্টুডেন্ট এরটাই বহন করেন। এক্ষেত্রে আমি আই ফান্ডের টাকা নিজে খরচ করা হালাল হবে কি?

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সরকারি রিসার্চ ফান্ড থেকে কোনো প্রজেক্টের জন্য টাকা পেলে, এবং কিছু টাকা অতিরিক্ত টাকা থাকলে, কর্তপক্ষের নিকট তা সমঝিয়ে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
কিন্তু এটা একটা বৃত্তির মত ছিলো, ফিরিয়ে দেবার কোনো উপায় নেই, এক্ষেত্রে করনীয় কি?
by (812,700 points)
সরকারকে ফিরিয়ে দেয়ার কোনো ওয়ে না থাকলে, সদকাহ করে দিবেন। নিজে গরীব হলে নিজেই রাখতে পারবেন।
by (2 points)
edited by
এই রিসার্চ টা করার জন্য বেশ কিছু কোর্সে ভর্তি হয়েছিলাম, যদিও এই শিক্ষা আমার ভবিষ্যতের রিসার্চ গুলোর জন্য ও লাগবে। এবং ভার্সিটিতে এখন শুধু একটাই পরীক্ষা বাকি আছে আমার যেটা এই রিসার্চ টা নিয়ে হবে, তাই এখন ও আমাকে বাসার বাইরে আলাদা থাকা খাওয়ার খরচ দিয়ে থাকতে হচ্ছে। 

যেহেতু আমি ছাত্র, বাবার থেকে টাকা নিতে হয়,  তাই বাকি থেকে যাওয়া রিসার্চ ফান্ডের টাকা টা থেকে কি আমি আমার কেনা কোর্স গুলোর এবং এই কয় মাসের থাকা খাওয়ার টাকা কেটে নিতে পারি? দয়া করে জানাবেন।
by (812,700 points)
এই টাকার নির্দিষ্ট কোনো খাত না না থাকলে, আপনি পড়াশোনার যে কোনো কাজে ব্যয় করতে পারবেন। তবে নির্দিষ্ট খাত থাকলে তখন নির্দিষ্ট খাতেই আপনাকে ব্যবহার করতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...