আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
সূরা আহযাবের ৫৯ নং আয়াতের ব্যাখ্যাটা কি হবে।
কেউ কেউ বলেন এখানে শুধু বুকের ওর চাদর দিতে বলা হয়েছে।  চেহারা ঢাকতে হবে  না।

হাত, পা খোলা রেখে বাহিরে যাওয়া যাবে কি?

হজের সময় মেয়েদের চেহারা খোলা রাখা রাখা যাবে কি?

1 Answer

0 votes
by (814,620 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞ ﻟِّﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ﺫَﻟِﻚَ ﺃَﺩْﻧَﻰ ﺃَﻥ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭًﺍ ﺭَّﺣِﻴﻤًﺎ
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।(সূরা আহযাব-৫৯)

ইবনে মাসউদ রাযি বলেন,
এখানে জিলবাব দ্বারা একটি বিশেষ ধরণের চাদর উদ্দেশ্য যা উড়নার উপরে পরিধান করা হয়ে থাকে।

ইবনে আব্বাস রাযি বলেন,
”أمر الله نساء المومنین إذا خرجن من بیوتھن فی حاجة أن یغطین وجوھھن من فوق رؤوسھن بالجلابیب ویبدین عینا واحدة․“(تفسیر الطبری، سورہٴ احزاب، آیت:59،19/181، تفسیر ابن کثیر، سورہ احزاب، آیت:59،6/425)
আল্লাহ তা'আলা মুসলমান মহিলাদেরকে আদেশ দিচ্ছেন যে, তারা যখন নিজেদের বাসগৃহ থেকে বের হবে, তখন তারা মাথার উপর থেকে কাপড় দ্বারা নিজেদের চেহারাকে ঢেকে নিবে।এবং রাস্তার দেখার জন্য শুধুমাত্র এক চক্ষু খোলা রাখবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/751

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা আহযাবের ৫৯ নং আয়াতের ব্যাখ্যা যা ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত, তুলে ধরা হয়েছে।
কেউ কেউ এখানে শুধু বুকের ওর চাদর দেয়ার ব্যখ্যার দিলেও অধিকাংশ মুফাসসিরিনে কেরাম চেহারাকে ঢেকে রাখার ব্যখ্যা প্রদান করেছেন। এবং এই ব্যখ্যাটাই যুক্তিযুক্ত। হাত, পা খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না বরং এগুলোও ফিতনার আশংকার দরুণ পর্দার অন্তর্ভুক্ত।
হজের সময়ও গায়রে মাহরামের সামনে মেয়েরা তাদের চেহারাকে ঢেকে রাখবে। তবে চেহারা থেকে একটু দূরে কাপড় রাখবে। হজ্ব ক্যাপ পরিধান করে হজ্ব করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
কেউ যদি বলেন নিকাব শুধু নবী(স:) এর স্ত্রীদের জন্য। তাহলে তাকে কি বলে উত্তর দিবো?
by (814,620 points)
বলবেন, এর দলীল প্রমাঁন কি আপনার হাতে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...