আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
68 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
সূরা ফুরকানের ৭৪ নং আয়াত একজন বিবাহিত কেউ পড়লে
সেটা কি নতুন করে চক্ষুশীতলকারী স্ত্রী পাওয়ার দোয়া হবে?
নাকি বর্তমান স্ত্রীই যেন চক্ষুশীতল কারী হয় সেটা বোঝাবে?।
একজন বিবাহিত ব্যক্তি দোয়া হিসাবে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পড়তে পারবে কিনা?

1 Answer

0 votes
by (807,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত নু'মান ইবনে বশির রাযি থেকে বর্ণিত,
عن النعمان بن بشير قال: قال رسول الله - صلى الله عليه وسلم - " «الدعاء هو العبادة " ثم قرأ: {وقال ربكم ادعوني أستجب لكم} [غافر: ٦٠] » ) رواه أحمد والترمذي، وأبو داود، والنسائي، وابن ماجه
রাসূলুল্লাহ সাঃ বলেন, দু'আ পৃথক একটি ইবাদত।অতঃপর রাসূলুল্লাহ সাঃ নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করেন, 'এবং তোমাদের রব বলেন, আমাকে ডাকো,আমি তোমাদের ডাকের জবাব দেবো'। (সূরা গাফির-৬০) (মিশকাতুল মাসাবিহ-২২৩০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/987

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ফুরকানের ৭৪ নং আয়াতকে যদি বিবাহিত কেউ  পড়ে, তাহলে সেটার স্বাভাবিক অর্থ হল, বর্তমান স্ত্রীই যেন চক্ষুশীতল কারী হয়। তবে তার নিয়তে যদি থাকে দ্বিতীয় স্ত্রী, তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার। 
একজন বিবাহিত ব্যক্তি দোয়া হিসাবে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পড়তে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...