ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকল সাহাবাই সত্যর মাপকাঠি। কোনো সাহাবা থেকে কোনো কিছু প্রকাশ হয়ে গেলে তারা মৃত্যুর পূর্বে অবশ্যই ক্ষমাপ্রাপ্ত হয়েছেন।সুতরাং সাহাবাদের সকলই সত্যর মাপকাঠি। যে কাউকে অনুসরণ করা যাবে।
ذہب جمہور العلماء إلٰی أن الصحابۃَ رضي اللّٰہ عنہم کلُّہم عدول قبل فتنۃ عثمانؓ و عليؓ وکذا بعدہا ولقولہٖ علیہ الصلاۃ والسلام : ’’ أصحابي کالنجوم بأیّہم اقتدیتم اہتدیتم۔‘‘ (شرح الفقہ الأکبر لملاعلی القاریؒ، ص:۶۳)
জুমহুর উলামায়ে কেরামের মত সমস্ত সাহাবা আদিল,হযরত উছমান রাযি ও আলী রাযি এর ফিতনার আগে ও পরে। কেননা রাসূলুল্লাহ সাঃ বলেন, আমার সাহাবারা তারকার মত।যে কাউকে তোমরা অনুসরণ করলে, তোমরা হেদায়ত প্রাপ্ত হবে।( শরহুল ফেকহিল আকবার-৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/48884
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাহাবায়ে কেরাম মূল্যায়ন করা তো দ্বীনের অংশ। তবে কুরআন হাদীস ও নবী থেকে থেকে বেশী নয়। তাদেরকে এজন্যই বেশী মহব্বত করা হয় যে, তাদের মাধ্যমেই আমাদের পর্যন্ত দ্বীন এসেছে।তবে Moula শব্দের ব্যবহার এড়িয়ে চলাই উচিত।