আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। সম্প্রতি এক নিকট আত্মীয়ের বাসায় উঠেছি। হাসবেন্ডের ট্রান্সফার হওয়ায় নতুন বাসা না পাওয়া পর্যন্ত এখানে থাকতে হচ্ছে। যার বাড়িতে উঠেছি তিনি একটি প্রাইভেট কোম্পানিতে (ডেভেলপার কোম্পানি (বাসা বানিয়ে ফ্ল্যাট বিক্রি করে)) জব করে। যেখানে একাউন্টেন্ট সেক্টরে আছেন। যা কিনা ব্যাংকের সাথে সম্পর্কিত। ব্যাংক থেকে লোন দেওয়া নেওয়া তিনি হ্যান্ডেল করেন। এখানে যে খাবার খাচ্ছি তার পুরোটাই হারাম না। কারণ প্রয়োজনীয় অনেক জিনিস আমরাও কিনে দেই। যেমন তেল ডিম আটা। এ ক্ষেত্রে হারাম যতটুকু খাচ্ছি ততটুকু সাদকা করলে বা এ বাসার যে ছোট বাচ্চারা আছে তাদের হাতে কিছু টাকা দিলে তা কি সাদকার অন্তর্ভুক্ত হবে? আমরা এর মাধ্যমে কি গুনাহমুক্ত হতে পারবো?  আর তিনি যে প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন তার চাকুরী কি হারাম?

1 Answer

0 votes
by (812,010 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করবেন(জাদীদ ফেকহি মাসাঈল-৪/৫২) কিংবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/53560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ আত্মীয়ের ইনকাম যেহেতু হারাম, তাই উনার বাসায় থাকা ও খাবার গ্রহণ কোনটাই জায়েয হবে না। সুতরাং থাকা ও খাওয়া বাবৎ আনুমানিক হিসেব করে সদকাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...