আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
86 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
edited by
আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাদ।
স্বামীর জুলুম এমন লেভেলে চলে গেছে যে তাকে কানের দুল( বাবার বাড়ি থেকে দিয়েছে)  দেয়া হয়নি বলে সে কয়েকদিন ধরেই মানসিক নির্যাতন করছে। স্ত্রীর ১৮ তারিখ ডেলিভারির ডেট সেই টাকা গোছায়নি উল্টা স্ত্রীর কাছেই চাচ্ছে।আগে আংটি ও চেইন দিয়েছে।
আজ স্ত্রীর উপর অনেক জোর করেছে,কামড় দিয়েছে,চুল ধরে টেনে,জোর করে আটকে রেখেছে নামজে যেতে দিবেনা,কয়েকদিন ধরে হুমকি দিচ্ছে সুইসাইড এর আজ নাকি লাশ আসবে এই কথা বলে বাসা থেকে বের হয়েছে।স্ত্রীর মাও এই বাসায় তবুও স্ত্রী তার মাকে এসব জানায়না সবর করার চেষ্টা করে,

এখন কি স্ত্রী এই কথাগুলো তার শশুরকে ও মাকে জানালে গীবত হবে,শশুরকে জানাতে গেলে মার ফোন দিয়েই জানাতে হবে যেহেতু স্ত্রীর ফোনে টাকা দেয়না। আর বলতে গেলে তো মা জেনে যাবে যেহেতু বাসায় এক রুমের মধ্যেই থাকে।

আর চেইন ও আংটির কথা বলতে বারন করেছে তা কি বলতে পারবে?উল্লেখ্য যে টাকা কিভাবে কোথায় খরচ করে আল্লাহই ভালো জানে সংসার ও স্ত্রী সন্তানের ভরনপোষণ এর প্রতি উদাসীন।আর এই বিষয় গুলো যদি স্বামী মুরব্বিদের জানাতে নিষেধ করে তাহলে জানানো যাবে না।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الأول: التظلم. يجوز للمظلوم أن يتظلم إلى السلطان والقاضي وغيرهما ممن له ولاية أو له قدرة على إنصافه من ظالمه، فيذكر أن فلانا ظلمني وفعل بي كذا وأخذ لي كذا ونحو ذلك.
(এক) জালিমের জুলুম থেকে বাঁচতে বিচারকের নিকট জালিমের বিরুদ্ধে নালিশ/গিবত করা বৈধ।যেমন মজলুম ব্যক্তি বিচারকের নিকট গিয়ে বলল,অমুক ব্যক্তি আমার উপর জুলুম-নির্যাতন করেছে।এবং আমার সাথে সে এমন এমন ব্যবহার করেছে।আমার অমুক অমুক জিনিষ সে ছিনিয়ে নিয়ে গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1715

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই অমানবিক আচরণ সম্পর্কে শশুর ও মাকে জানালে গীবত হবে না।চেইন ও আংটির কথা বলতে পারবেন। অভিভাবকদের নিকট সবিস্তারে আলোচনা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...