আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমার ছোট মামাতো বোন,২ মাস বয়স। ও খুব কান্নাকাটি করছে।তারপর মামি এক ফুপাকে কল দিয়ে বলল ঝেড়ে দিতে। অথচ উনি অনেক দূরে থাকে। দূর থেকে নাকি উনি বাচ্চার কোথায় ব্যথা,হাসা উঠা না কি বলে এগুলা জেনে বলতে পারে। এটা কি কুফরি?  আর উনি যে দূর থেকে ঝাড়ে এটা কি সম্ভব?  দূর থেকে যাকে ঝাড়া হবে তার নাম নিয়ে কি ঝাড়া যায়?

1 Answer

0 votes
by (814,620 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উম্মু দারদা (রাঃ) থেকে বর্ণিত। 
حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ "
তিনি বলেন, আমার মনিব (স্বামী) আমাকে হাদীস শুনিয়েছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি তার ভাই এর অনুপস্থিতিতে তার জন্য দুআ করে, তার জন্য একজন নিয়োজিত ফিরিশতা আমীন বলতে থাকে এবং বলে, তোমার জন্যও অনুরূপ।(সহীহ মুসলিম-৬৬৭৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দূর থেকে দু'আ করলে দু'আ কবুল হয়। রুকইয়ার বিষয়টি মূলত নিজে নিজে বা নিকটে উপস্থিত কারো দ্বারা করতে হয়। দূর থেকে রুকইয়াহ করা, অডিও বা ভিডিওকলে রুকইয়ার করা কার্যকর হবে কি না?  বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন,যেভাবে নিকটে থেকে রুকইয়ার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না চাইলে নাও করতে পারেন। তবে উত্তম হল, নিজে নিজে করা বা নিকটের কারো দ্বারা রুকইয়া করানো।এবং দূরের কারো জন্য দু'আ করা।

বিঃদ্রঃ
বাচ্চার কোথায় ব্যথা হচ্ছে, সেটা দূর থেকে জানা বা অনুভব করা সম্ভব হবে না। তবে যদি কেউ আওয়াজ দ্বারা অনুভব করতে পারে, তাহলে সেটা ভিন্ন কথা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...