আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (7 points)
আস সালামু আলাইকুম
১।নবজাতকের ৭ম দিনে যে চুল মুন্ডন করা হয়,এবং নাভী পড়ে গেলে,উক্ত চুল ও নাভী কি করব?

অনেকে বলে মাটিতে পুতে ফেলতে হবে।
কিন্তু মাটিতে পুতে না ফেললে কি সমস্যা?

২।নবজাতকের চুল ওজন করে তার সম ওজনের রুপা/স্বর্ন বা সমপরিমাণ অর্থ সাদাকার কথা হাদীসে আছে।আমার এলাকায় স্বর্নকার ওজন করে দিতে চায়নি।এক্ষেত্রে করনীয় কি?

জাজাকাল্লাহু খায়রন

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
ফাতাওয়ায়ে শামী এবং বাহরুর রায়েক গ্রন্থে আছেঃ    
وَكَذَا بَيْعُ كُلِّ مَا انْفَصَلَ عَنْ الْآدَمِيِّ كَشَعْرٍ وَظُفْرٍ لِأَنَّهُ جُزْءُ الْآدَمِيِّ، وَلِذَا وَجَبَ دَفْنُهُ كَمَا فِي التُّمُرْتَاشِيِّ وَغَيْرِهِ (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/552)

وَشَعْرِ الْإِنْسَانِ وَالِانْتِفَاعِ بِهِ) أَيْ لَمْ يَجُزْ بَيْعُهُ وَالِانْتِفَاعُ بِهِ لِأَنَّ الْآدَمِيَّ مُكَرَّمٌ غَيْرُ مُبْتَذَلٍ فَلَا يَجُوزُ أَنْ يَكُونَ شَيْءٌ مِنْ أَجْزَائِهِ مُهَانًا مُبْتَذَلًا (البحر الرائق-6/8، الهندية-3/114
যার সারমর্ম হলো মানুষের সম্মানীত প্রাণী,  
তার চুল, নখ এগুলো মানুষের শরীরের অঙ্গ,এই জন্য এগুলো মাটির নিচে দাফন করে ফেলতে হবে।
এগুলো বিক্রয় করা জায়েজ নয়।   

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নবজাতকের নাভী পড়ে গেলে,উক্ত চুল ও নাভী মাটিতে পুতে রাখবেন।

যদি মাটিতে পুতে না রেখে তাহা কোথাও ফেলে দেন তবুও সেটির বৈধতা আছে। তবে শরীয়তের বিধান মতে তা মাটিতে পুঁতে ফেলাই ভালো।

(০২)
সন্তান জন্মের ৭ম দিনে অভিভাবকের দায়িত্ব হল, সন্তানের আকীকা করা, মাথার চুল মুণ্ডন করা এবং তার সুন্দর নাম রাখা। সপ্তম দিনে বাচ্চার চুলগুলো মুণ্ডন করা ও চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করা মুস্তাহাব। 

আলী (রায়িঃ) বলেন:

” عقّ رسول الله – صلى الله عليه و سلم – عن الحسَن بشاةٍ و قال يا فاطمة احلقي رأسه و تصدقي بزنةِ شعره فضّةً ” رواه الترمذي في كتاب الأضاحي، باب العقيقة بشاة.

“আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানের পক্ষ হতে ছাগল আক্বীকা করেন এবং ফাতেমা (রাযি:) কে বলেন: তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করে দাও”।[ তিরমিযী, অধ্যায়, আযাহী, হাদীস নং ১৫১৯]

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান আকীকার সাথে  দায়বদ্ধ থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে, নাম রাখবে ও মাথা মুণ্ডন করে দিবে। (জামে তিরমিযী, হাদীস ১৫২২)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রা.-এর আকীকা দিয়ে ফাতেমা রা.-কে বললেন, তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। (জামে তিরমিযী, হাদীস ১৫১৯)

অপর এক হাদীসে রূপা বা স্বর্ণ সদকা করার কথাও এসেছে। (আলমুজামুল আওসাত, হাদীস ৫৫৮; মাজমাউয যাওয়াইদ, হাদীস ৬২০৪; ইলাউস সুনান ১৭/১১৯)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে অন্য কোনো স্বর্ণকারের নিকটে যাবেন। প্রয়োজনে তাকে এ কাজের বিনিময়ে কিছু টাকা দিবেন।

তাহলেই ওজন করে দিতে রাজী হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 291 views
...