আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
উস্তাদ
ছেলে প্রবাসী, ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে এসে মেয়েকে বিবাহ পড়িয়ে নিয়ে যায় ছেলে প্রবাসে থেকেই ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল বলে ছেলের সাথে আরো কয়েকজন উপস্থিত ছিল সাক্ষি হিসেবে। ছেলে যখন দেশে আসে তখন আবার সরাসরি ছেলের থেকে ইজাব কবুল পড়ানো হয়।মেয়ের থেকে দ্বিতীয় বার ইজাব কবুল পড়ানো হয়না কারন প্রথম বার মেয়ের থেকে সরাসরি সাক্ষি সহ ইজাব কবুল পড়ানো হয়েছে।

এখন বিয়েটা কি টেলিফোনে যেভাবে হয়েছে ঐ সময় সহীহ হয়েছে নাকি দ্বিতীয় বার সরাসরি ইজাব কবুল পড়ানোর মাধ্যমে সহীহ হয়েছে।

জানালে মুনাসিব হতো উস্তাদ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।
কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ 
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
 দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2679

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথমবার বা দ্বিতীয়বার কোনো বারই বিয়ে সংগঠিত হয়নি। প্রথমবার ছেলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণে দ্বিতীয়বার মেয়ের ইজাব-কবুল না থাকার কারণে বিয়ে সংগঠিত হয়নি। আবার নতুনকরে বিবাহ আকদ করাতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ উস্তাদ।
মেয়ের কাছ থেকে তো সম্মতি নেওয়া আছে মেয়ে এই বিয়েতে রাজি আছে। তাহলে এই বিয়ে হালাল হবে না কেন 
by (814,710 points)
মেয়ে থেকে ইযন বা অনুমতি নেওয়া হয়েছে সেটা বলা হয়নি বরং ইজাব কবুল করা হয়েছে, যা মজলিস শেষ হওয়ার সাথে সাথেই সমাপ্ত হয়ে গেছে। তাই এ বিয়ে হয়নি।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...