আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
177 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (11 points)
আসসালামু আলাইকুম।
প্রশ্নটা একজন বোনের পক্ষ থেকে,

আমি স্বর্নের আংটি বানিয়েছিলাম,সেজন্য আমার একজন আত্নীয় আমাকে কিস্তিতে টাকা তুলে দিয়েছে।উনাকে আমি বলেছি সুদ থাকলে যেন এই টাকা না তুলে,উনি বলছে এগুলোতে সুদ নাই,কৃষিখাতের জন্য কিস্তি তুলেছে।আমি সেই টাকা দিয়ে স্বর্ন বানানোর পর জানতে পারি এখানে ১২৫০ টাকা সুদ ছিলো, যা আমি জানতামই না। এখন আমি খুব রিগ্রেট ফিল করছি।
১. এই ১২৫০ টাকা আমি সাদাকাহ করতে চাচ্ছি,আমার বোনকে সেই টাকা সাদাকাহ করা যাবে? আমার বোনের থাকা,খাওয়ার কোন সমস্যা নেই কিন্তু এমনিতে তার হাতখরচ বা অন্য প্রয়োজন মেটানোর জন্য কোনো টাকা পয়সা বাসা থেকে পায়না।

২.আমার এই ভুলের জন্য আমি এখন কী করব?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
 (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)


রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)

এ সমস্ত শরয়ী দলীল প্রমাণ করে যে,ওযর বিল জাহালাত গ্রহণযোগ্য। তথা অজ্ঞতা বশত কেউ কোনো গোনাহর কাজ করে ফেললে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

(১) না জেনে না বুঝে কিস্তিতে সুদে টাকা তুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ১২৫০ টাকা তো ব্যাংককে দিতে হবে সুদ। আর যদি প্রফিট সম্পর্কে জিজ্ঞাসা করেন,তাহলে কোনো গরীবকে দিয়ে দিবেন।

(২) আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১২৫০ টাকা সুদ ব্যাংককে দিয়ে দেওয়া হয়েছে,এখানে সে কোনো প্রফিট পাইনি। এখন সে চাচ্ছে যত টাকা সুদ দিয়েছে,ততটাকা সাদাকাহ করতে। এখন সাদাকাহ না করলেও হবে বা তার  বোনকে কী দিতে পারবে?
সেটা ক্লিয়ারলি বুঝতে চাচ্ছিলাম। 
by (814,710 points)
জ্বী, বোনকে দিতে পারবে। 
by (814,710 points)
আশাকরি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝেন, তাহলে আবার কমেন্টে উল্লেখ করবেন।জাযাকুমুল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...