আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
reopened by
স্বামী যদি স্ত্রী কে রাগের মাথায় তিন  তালাক দেয় ।তারপর পুনরায় ফিরিয়ে নিতে চায় কিন্তু ইসলামে তা জায়েজ নেই ।কিন্তু স্ত্রীর যদি অন্যত্র বিয়ে করে কিন্তু যাকে বিয়ে করে সে জানে না যে তাকে কেন বিয়ে করা হয়েছে ।কিন্তু স্ত্রী নিয়ত যে বিয়ে করে সহবাস হলে তার কাছে তালাক চাইবে প্রথম স্বামীর কাছে ফিরার জন্য ।এই নিয়ত ছিল কিন্তু এই কথা স্ত্রী যানে শুধু আর একজন সাক্ষী জানে ।প্রথম স্বামী বলেছে তুমি অন্য কোথাও বিয়ে করে সংসার কর ভালো না হলে ফিরে এস ।কিন্তু স্ত্রী অন্য একজনকে বিয়ে করে কিন্তু বিয়ের ২দিন পরেই সেই দিত্বীয় স্বামীর কাছে তালাক চায় কিন্তু কেন চায় তা বলে নাই এক্টু জোরাজুরিতে সেও তালাক দিয়ে দেয় ।দিত্বীয় সামিও বিয়ে করেছে সংসার করার জন্য না তার মনে মনে ছিল ঘুরবে ফিরবে এই   ।কিন্তু স্ত্রী যে কি নিয়তে বিয়ে করেছে সেটা সে জানত নাহ । এখন আমার প্রশ্ন হচ্ছে প্রথম সামি কি হালাল হবে  ?

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক তালাক বা দুই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়া যায়, তবে তৃতীয় তালাকের পর আর ফিরিয়ে নেয়া যায় না।
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়।(সূরা বাকারা-২৩০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

যদি প্রথম স্বামীর সাথে পূনরায় বিয়ে হালাল হওয়ার শর্তে বিয়ে করা হয়, তাহলে সেই পদ্ধতি নাজায়েয হিসেবে বিবেচিত হবে। হ্যা, যদি এমন বিয়ে হওয়ার পর দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হয়ে যায়, তাহলে প্রথম স্বামীর সাথে পূনরায় বিয়ে  বৈধ হয়ে যাবে, কেননা এখানে কুরআনে বর্ণিত শর্ত পাওয়া গিয়েছে। তবে যদি স্বামী স্ত্রী কারো মুখ থেকে বা তৃতীয় কারো মুখ থেকে বিয়ের পর তালাক হবে, এ জাতীয় কোনো শর্ত উল্লেখিত না হয়, বরং স্বামী বা স্ত্রীর কারো মনের মধ্যে এমনটা থাকে, এবং বিয়ের পরবর্তী সহবাসের পর স্বামী বা স্ত্রীর কেউ তালাক দেয় বা চায়, তাহলে তখন তালাক পরবর্তী প্রথম স্বামীর সাথে বিবাহ জায়েয হবে ।এবং উক্ত ত্বরিকাটাও নাজায়েয বা মাকরুহ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3462

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর নিয়তে ছিল প্রথম স্বামীর জন্য হালাল হওয়া। কিন্তু মুখে তা প্রকাশ করেনি, বিনা কারণে তালাক চাওয়া যদিও জায়েয হয়নি, তথাপি যেহেতু দ্বিতীয় স্বামীর সাথে সহবাস পরবর্তী তালাক হয়েছে, তাই উক্ত নারী তার তিন তালাক প্রদানকারী প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...